সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার বাড়াবিল ৯ নম্বর ওয়ার্ডের আসন্ন স্থানীয় নির্বাচনে প্রার্থী মো. আব্দুল কাদের (জিলানী) নাগরিক সেবা সহজীকরণ, অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা ও সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে নির্বাচনী অঙ্গীকার জানিয়েছেন।
তার ঘোষিত পরিকল্পনায় জন্ম ও মৃত্যু নিবন্ধন, নাগরিকত্ব ও চারিত্রিক সনদ, ট্রেড লাইসেন্স এবং পৌরকরসংক্রান্ত সেবা সহজ ও হয়রানিমুক্ত করার কথা রয়েছে। পাশাপাশি সড়ক, ড্রেন ও ফুটপাত নির্মাণ ও সংস্কার, সড়কবাতি স্থাপন এবং সুপেয় পানি ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন তিনি।
স্বাস্থ্য ও পরিবেশের ক্ষেত্রে মা ও শিশু স্বাস্থ্যসেবা, টিকাদান, মশানিধন, বৃক্ষরোপণ এবং বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেয়ার কথা জানিয়েছেন আব্দুল কাদের। শিক্ষা ও যুব উন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন, ধর্মীয় শিক্ষার সুযোগ, খেলাধুলার ব্যবস্থা এবং যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনাও তুলে ধরেছেন তিনি।
আইনশৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তায় মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও ইভটিজিং প্রতিরোধ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার কথা বলেছেন তিনি। একই সঙ্গে প্রকৃত অসহায়, এতিম, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের সরকারি সহায়তা নিশ্চিত করা এবং খেলার মাঠ, পাঠাগার ও কমিউনিটি সেন্টার গড়ে তোলার অঙ্গীকার করেছেন।
মো. আব্দুল কাদের (জিলানী) ব্যক্তিগত ও সামাজিক কর্মকাণ্ডের অভিজ্ঞতার কথা উল্লেখ করে ওয়ার্ডবাসীর দোয়া, সমর্থন, পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন।
শাহজাদপুর, প্রতিনিধি(সিরাজগঞ্জ)
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।