রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
আইফোনের লোভে অপ্রতিমকে হত্যা: পুলিশসংবিধান সংশোধন নিয়ে মতবিনিময় আজ, থাকছে না জামায়াত-এনসিপিএসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫অপ্রতিম হত্যার বিচার দ্রুত সম্পন্নের আশা স্বরাষ্ট্রমন্ত্রীরপারমাণবিক পরীক্ষার পর উত্তর কোরিয়ায় ১ হাজার ৩৯৯ ভূমিকম্পইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে: থাইল্যান্ডের বিআরএনচার দফা দাবি জানিয়ে দুই ঘণ্টা পর মহাসড়ক অবরোধ প্রত্যাহারকোরআন হাতে ৬২ শিক্ষার্থী, বীরগঞ্জে ব্যতিক্রমী আয়োজনদিনাজপুরে ফুলবাড়ীতে ভোরের ফুটবলের উদ্যোগে ২০০ তালবীজ রোপণকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্নজয়পুরহাটে কাবাডিতে সদর থানার দ্বিমুকুট, নারী-পুরুষ দুই বিভাগেই চ্যাম্পিয়নপাবনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুশ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি সার জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানাদুর্গাপূজা ঘিরে সিরাজগঞ্জে পুলিশ-পূজা উদযাপন পরিষদের মতবিনিময়পাবনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানসবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিমচট্টগ্রামে ককটেল বিস্ফোরণের ভিডিও ভাইরাল, পুলিশ বলছে ‘গুজব’নিখোঁজের পর ভারত সীমান্তে মিলল বাংলাদেশি কিশোরের মরদেহপাবনায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের মশাল মিছিলঅপ্রতিম হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধলংমার্চ নিয়ে ফেসবুক পোস্ট, জিএমপির কর্মকর্তা প্রত্যাহারযে ৩ অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ বছরের কারাদণ্ড ইনুর

আইফোনের লোভে অপ্রতিমকে হত্যা: পুলিশ

আইফোনের লোভে অপ্রতিমকে হত্যা: পুলিশ
আইফোনের লোভে অপ্রতিমকে হত্যা: পুলিশ
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ২০, ২০২৬ ০২:৫৭ অপরাহ্ন

আইফোন ছিনিয়ে নিতে কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। রোববার (২০ সেপ্টেম্বর) এক ব্রিফিংয়ে তিনি জানান, বাঁশের শক্ত লাঠি দিয়ে মাথায় আঘাত করে অপ্রতিমের মৃত্যু নিশ্চিত করা হয়। এ ঘটনায় তুহিন, ফাহাদ ও কামরুল জড়িত বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার বলেন, অপ্রতিম নিখোঁজ হওয়ার পর জিডির ভিত্তিতে তদন্ত শুরু হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে তুহিনকে অপ্রতিমকে সঙ্গে নিয়ে জঙ্গলের দিকে যেতে দেখা যায়। পরে তাকে আটক করা হলে জিজ্ঞাসাবাদে আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে সেখানে নিয়ে যাওয়ার কথা স্বীকার করে তুহিন। তার তথ্যের ভিত্তিতে ফাহাদকে আটক করা হলে ফাহাদ কামরুলের সম্পৃক্ততার কথা জানায়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, শুক্রবার বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে আইফোন ছিনিয়ে নিতে গেলে অপ্রতিম বাধা দেয়। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে তুহিন, ফাহাদ ও কামরুল বাঁশের শক্ত লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর তারা আইফোন নিয়ে পালিয়ে যায়। পরে তুহিনের বাসা থেকে ফোনটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় সিয়াম নামের আরও একজনকে আটক করা হয়েছে। অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশ সুপার। অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। রোববার দ্বিতীয় জানাজা শেষে কোটবাড়ির গন্ধমতি গোরস্থানে তাকে দাফন করা হয়।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।