পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা বাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে মশাল মিছিল করেছে সাঁথিয়া উপজেলা ছাত্রদল।
শনিবার রাতে আতাইকুলা বাজার এলাকায় এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নিয়ে নিষিদ্ধ সংগঠনগুলোর কার্যক্রমের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
সাঁথিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী রিদয় সরদারের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে আতাইকুলা ইউনিয়নের ছাত্রনেতা আব্দুল্লাহ আল নোমান, আসিফ খান ও ভুলবাড়িয়া ইউনিয়নের জীবন হোসেন সহযোগিতা করেন।
মিছিলটি আতাইকুলা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনের পর আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়। ২০২৬ সালের আইনেও এ নিষেধাজ্ঞা বহাল রয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।