জুলাই সনদে স্বাক্ষর করা রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে আজ মতবিনিময় করবে জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
মতবিনিময়ে জুলাই সনদে স্বাক্ষর করা ২৬টি দল ও জোটের দুইজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে জামায়াতে ইসলামী, এনসিপিসহ কয়েকটি রাজনৈতিক দল বৈঠকে অংশ নিচ্ছে না বলে জানা গেছে।
এর আগে গত ৪ আগস্ট বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে রাজনৈতিক দল, সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী ও গণমাধ্যমের সম্পাদকসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময়ের সিদ্ধান্ত নেয়া হয়। এরই ধারাবাহিকতায় আজকের বৈঠকের আয়োজন করা হয়েছে।
বৈঠকে দল ও জোটের প্রতিনিধিদের সংবিধান সংশোধন বিষয়ে মতামত দিতে অনুরোধ করা হয়েছে। তবে বিরোধী দলসহ ১১ দলীয় জোটের কয়েকটি শরিক দল সংবিধান সংস্কার পরিষদ গঠন না হওয়া পর্যন্ত এ প্রক্রিয়ায় অংশ না নেয়ার অবস্থানে রয়েছে বলে জানা গেছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।