আধুনিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে গড়ে তোলার লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে ক্যাডেট পিস স্কুলের ৬২ শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন তুলে দিয়ে সবক প্রদান করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বীরগঞ্জ শালবন মিলনায়তনে ক্যাডেট পিস স্কুল আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে কোরআন তুলে দেয়া হয়। এ সময় কোরআন শিক্ষা, নৈতিকতা ও চরিত্র গঠনের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও দিনাজপুর সরকারি কলেজ এবং রংপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. আবু বকর সিদ্দিক। প্রধান আলোচক ছিলেন বীরগঞ্জ কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি মাওলানা মো. জাহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন সমাজসেবক ও শিক্ষাবিদ শাহজাহান সিরাজ শিপন।
প্রধান অতিথি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা গ্রহণ, মাদক ও খারাপ সঙ্গ থেকে দূরে থাকা এবং দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান। প্রধান আলোচক কোরআনের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ ও নৈতিক চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ক্যাডেট পিস স্কুলের পরিচালক মাহবুব আল আজিজ, কনফেয়ার ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান মো. আব্দুল হামিদ, ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রশিদ (মিলন), প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বুলবুলসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দিনাজপুর প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।