সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
প্রায় ৩ দিন পর চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটসাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট‘ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে পতিত ফ্যাসিস্ট শক্তি’ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসিরডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যুপাহাড়সম ব্যর্থতা ঢাকতে বিরোধীদের ওপর দায় চাপাচ্ছে সরকার: জামায়াত আমিরতিন দশকের রেকর্ড পতন ভারতের বন্ডবাজারে, চাপে অর্থনীতিইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, ইঙ্গিত ট্রাম্পেরতেল ছড়িয়ে পড়ার আশঙ্কা, রাস আল-খাইমাহর সব সৈকত বন্ধ ঘোষণাপদ্মা ব্যারেজের উদ্বোধন জানুয়ারি-ফেব্রুয়ারিতে: পানিসম্পদমন্ত্রীপাবনায় শিশু কলি হত্যা: অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে এবার মাটি লুটডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮, মামলা ৪১দিনভর উত্তেজনার পর রাতে দাফন সাঈদীর মামলার বাদীরবাল্যবিবাহ ও ইভটিজিং ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে সভা করা হবে: প্রতিমন্ত্রী১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, পর্যটক প্রবেশে থাকছে সীমা‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য, সেই যুবক ৭ দিনের রিমান্ডে

খেলা থেকে রাজনীতির মাঠে জাতীয় যুবশক্তির রাকিব

খেলা থেকে রাজনীতির মাঠে জাতীয় যুবশক্তির রাকিব
খেলা থেকে রাজনীতির মাঠে জাতীয় যুবশক্তির রাকিব
সর্বশেষ উপলব্ধ: নভেম্বর ২৩, ২০২৫ ০৬:৪৮ অপরাহ্ন

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি থেকে শেরপুর-১ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মাহামুদুল হাসান রাকিব। তিনি শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি এবং শেরপুর সরকারি কলেজ  ও শেরপুর জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ছিলেন।

২০১৭ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত রেড বুল ক্যাম্পাস ক্রিকেট টুর্নামেন্টে তিনি বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন। খেলাধুলার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়। বিশেষ করে দলিত ও হরিজন সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে নিয়মিত কাজ করে আসছেন।

২০১৬ সালে শেরপুর সরকারি কলেজে রক্তদান কার্যক্রমকে নবভাবে সংগঠিত ও সক্রিয় করেন তিনি। তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে রাকিব যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, দুর্নীতি ও চাঁদাবাজি প্রতিরোধ, এবং চিকিৎসা ও শিক্ষা খাতের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি আরও বলেন, দীর্ঘদিন থেকে শেরপুর পৌরসভা ও পশ্চিমাঞ্চল অবহেলিত । দীর্ঘদিন ধরে শেরপুর পৌরসভা ও পশ্চিমাঞ্চল সরকারি অফিস আদালত রাস্তাঘাট সবকিছু থেকেই বঞ্চিত। পূর্বাঞ্চলেও অনেকগুলো গ্রাম আলোর মুখ দেখেনি। নির্বাচনে জয়লাভ করলে সর্ব প্রথম এগুলো নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।

উজ্জল/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।