সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় ঢাকা–রিয়াদ–ঢাকা রুটের নয়টি ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসব ফ্লাইট বন্ধ থাকবে। এতে রিয়াদগামী যাত্রীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
রোববার (১১ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টা থেকে ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত কার্যকর রয়েছে। কবে এসব ফ্লাইটের নতুন সময়সূচি দেয়া হবে, তা এখনো নিশ্চিত নয়। কিং খালিদ বিমানবন্দরের পরিবর্তে অন্য কোনো বিমানবন্দরে ফ্লাইট অবতরণ করবে কি না, সে বিষয়েও সিদ্ধান্ত আসেনি।
এ অবস্থায় রাতে বিমানবন্দরে আসা রিয়াদগামী অনেক যাত্রী বাড়ি ফিরে গেছেন। কেউ কেউ সংশ্লিষ্ট এয়ারলাইন্সের কাছ থেকে স্পষ্ট নির্দেশনা না পাওয়ার অভিযোগ করেছেন। এদিকে কাতার ও কুয়েত এয়ারলাইন্সের ট্রানজিট ফ্লাইটও বাতিল হয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।