সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
ফায়ার ট্যাবলেটের বদলে নতুন অ্যান্ড্রয়েড ট্যাব আনল অ্যামাজনরবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, আয়াসসহ চারজনের বিরুদ্ধে মামলাসৌদি আরবে হামলার পর ঢাকা থেকে রিয়াদগামী ৯ ফ্লাইট বাতিলবাংলাদেশে এআই ডেটা সেন্টার স্থাপনে আগ্রহী মারুবেনিবাড়ি থেকে তুলে নেয়ার অভিযোগ ধ্রুব রাঠিররিয়াদ বিমানবন্দরে হুথি হামলার নিন্দা বাংলাদেশের, নিহত দুই বাংলাদেশিরাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে রিয়াদে নিহত দুই বাংলাদেশির মরদেহবিমানবন্দরে আচারের বয়ামে ২ কোটি ৭০ লাখ টাকার অলংকার, গ্রেপ্তার ১রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়াডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখের কাছাকাছিসাংবাদিকদের চাকরির নিরাপত্তা ও ন্যায্য বেতন জরুরি: রাষ্ট্রপতিরিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় জানাল সরকারআইএমএফের কাছে ৫০০ কোটি ডলার ঋণ চায় বাংলাদেশআইএমএফের নতুন ঋণ পেতে ব্যাংককে দরকষাকষি, কঠিন শর্তের মুখে বাংলাদেশআন্দোলনে উত্তাল দিল্লি, চেন্নাইয়ে মেট্রো উদ্বোধনে মোদিতুরস্কে ১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞাআজারবাইজানে স্কুলে হিজাব নিয়ে উত্তেজনা, ক্লাস বর্জন শিক্ষার্থীদেরদীপকেসহ সিজেপির তিন নেতাকে ছেড়ে দিল দিল্লি পুলিশরিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ইউক্রেনে রাশিয়ার গ্লাইড বোমা হামলায় শিশুসহ নিহত ২০মাঝ আকাশে বিমানে আগুন, ব্যাগ দিয়ে নেভানোর চেষ্টা যাত্রীদেরইয়েমেন যাওয়ার পথে নৌকাডুবি, ১৫ শিশুসহ নিহত ১০৯ভিয়ারিয়ালকে হারিয়ে স্বস্তি রিয়ালের, চুল টেনে লাল কার্ড ভিনিসিয়ুসেরগভীর রাতে মুক্তি পেলেন ইউটিউবার ধ্রুব রাঠী‘জেলার ২’-তে তামান্নার সঙ্গে নাচতে চেয়েছিলেন রজনীকান্ত, রাজি হননি পরিচালক‘হ্যাঁ’ ভোটের রায় কার্যকর না হলে সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে: রেজাউল করিমআজ রাতে রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরুর পরিকল্পনাসকালে ঘুম থেকে উঠেই যে ৫ অভ্যাস বদলে দিতে পারে আপনার দিন

রিয়াদ বিমানবন্দরে হুথি হামলার নিন্দা বাংলাদেশের, নিহত দুই বাংলাদেশি

রিয়াদ বিমানবন্দরে হুথি হামলার নিন্দা বাংলাদেশের, নিহত দুই বাংলাদেশি
রিয়াদ বিমানবন্দরে হুথি হামলার নিন্দা বাংলাদেশের, নিহত দুই বাংলাদেশি
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১১, ২০২৬ ১১:৪০ পূর্বাহ্ন

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শনিবার (১০ অক্টোবর) এ হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (১১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। এতে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশের পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা নিশ্চিত করতে রিয়াদে বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।

বাংলাদেশ বলেছে, বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা ও অবকাঠামো লক্ষ্য করে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলা বন্ধের আহ্বান জানিয়ে সৌদি সরকার ও জনগণের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করেছে ঢাকা।

বিবৃতিতে আরও বলা হয়, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ করে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সংকটের শান্তিপূর্ণ সমাধান করতে হবে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।