সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
ফায়ার ট্যাবলেটের বদলে নতুন অ্যান্ড্রয়েড ট্যাব আনল অ্যামাজনরবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, আয়াসসহ চারজনের বিরুদ্ধে মামলাসৌদি আরবে হামলার পর ঢাকা থেকে রিয়াদগামী ৯ ফ্লাইট বাতিলবাংলাদেশে এআই ডেটা সেন্টার স্থাপনে আগ্রহী মারুবেনিবাড়ি থেকে তুলে নেয়ার অভিযোগ ধ্রুব রাঠিররিয়াদ বিমানবন্দরে হুথি হামলার নিন্দা বাংলাদেশের, নিহত দুই বাংলাদেশিরাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে রিয়াদে নিহত দুই বাংলাদেশির মরদেহবিমানবন্দরে আচারের বয়ামে ২ কোটি ৭০ লাখ টাকার অলংকার, গ্রেপ্তার ১রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়াডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখের কাছাকাছিসাংবাদিকদের চাকরির নিরাপত্তা ও ন্যায্য বেতন জরুরি: রাষ্ট্রপতিরিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় জানাল সরকারআইএমএফের কাছে ৫০০ কোটি ডলার ঋণ চায় বাংলাদেশআইএমএফের নতুন ঋণ পেতে ব্যাংককে দরকষাকষি, কঠিন শর্তের মুখে বাংলাদেশআন্দোলনে উত্তাল দিল্লি, চেন্নাইয়ে মেট্রো উদ্বোধনে মোদিতুরস্কে ১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞাআজারবাইজানে স্কুলে হিজাব নিয়ে উত্তেজনা, ক্লাস বর্জন শিক্ষার্থীদেরদীপকেসহ সিজেপির তিন নেতাকে ছেড়ে দিল দিল্লি পুলিশরিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ইউক্রেনে রাশিয়ার গ্লাইড বোমা হামলায় শিশুসহ নিহত ২০মাঝ আকাশে বিমানে আগুন, ব্যাগ দিয়ে নেভানোর চেষ্টা যাত্রীদেরইয়েমেন যাওয়ার পথে নৌকাডুবি, ১৫ শিশুসহ নিহত ১০৯ভিয়ারিয়ালকে হারিয়ে স্বস্তি রিয়ালের, চুল টেনে লাল কার্ড ভিনিসিয়ুসেরগভীর রাতে মুক্তি পেলেন ইউটিউবার ধ্রুব রাঠী‘জেলার ২’-তে তামান্নার সঙ্গে নাচতে চেয়েছিলেন রজনীকান্ত, রাজি হননি পরিচালক‘হ্যাঁ’ ভোটের রায় কার্যকর না হলে সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে: রেজাউল করিমআজ রাতে রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরুর পরিকল্পনাসকালে ঘুম থেকে উঠেই যে ৫ অভ্যাস বদলে দিতে পারে আপনার দিন

‘হ্যাঁ’ ভোটের রায় কার্যকর না হলে সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে: রেজাউল করিম

‘হ্যাঁ’ ভোটের রায় কার্যকর না হলে সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে: রেজাউল করিম
‘হ্যাঁ’ ভোটের রায় কার্যকর না হলে সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে: রেজাউল করিম
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১১, ২০২৬ ০৬:১৯ অপরাহ্ন

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের রায় কার্যকর না হলে সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

রোববার (১১ অক্টোবর) লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। লক্ষ্মীপুর শহর জামায়াত এ কর্মসূচির আয়োজন করে।

রেজাউল করিম বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ সরকার গঠনের পাশাপাশি গণভোটেও মতামত জানিয়েছে। বিএনপি-নেতৃত্বাধীন জোট সরকার গঠন করলেও গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষের রায় অস্বীকার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য, একটি ভোট বৈধ হলে অন্যটি অবৈধ হবে কেন?

তিনি বলেন, তাঁদের লংমার্চ সরকার পতনের জন্য নয়, বরং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে। গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব ও নিপীড়নের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না উল্লেখ করে জামায়াতের এ নেতা অপরাধীদের রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে বিচারের আওতায় আনার আহ্বান জানান। জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আন্দোলন অব্যাহত রাখার কথাও বলেন তিনি।

কর্মসূচিতে লক্ষ্মীপুর জেলা ও শহর জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন। পরে উত্তর তেমুহনী এলাকায় মশক নিধনের ওষুধ ছিটানো, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং পথচারীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।