শনিবার, ১১ জুলাই, ২০২৬ English
English
সর্বশেষ

মুন্সিগঞ্জে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

মুন্সিগঞ্জে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু
মুন্সিগঞ্জে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু
সর্বশেষ উপলব্ধ: মে ২২, ২০২৬ ০৮:০৮ অপরাহ্ন

মুন্সিগঞ্জ সদরে পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেলে শহরের পশ্চিম দেওভোগ এলাকার হাজী বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত দুই শিক্ষার্থী হলেন, সোপান (২৪) আজওয়াদ (২৩) সোপান পশ্চিম দেওভোগ এলাকার মৃত মোস্তাকুর রহমানের ছেলে আজওয়াদ ঢাকার মিরপুর-১৩ নম্বর এলাকার রিপন মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ১৩ জন বন্ধু নিয়ে মুন্সিগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকার নিজ বাড়িতে বেড়াতে যান সোপান। দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামলে আজওয়াদ নামের একজন পানিতে নিখোঁজ হয়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে সাতার না জানায় সোপানও ডুবে যায়।

মহিউদ্দিন/মি.

 214
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।