রবিবার, ২৪ মে, ২০২৬ English
English
সর্বশেষ

ইরানে মার্কিন হামলার আশঙ্কা, সামরিক কর্মকর্তাদের ছুটি বাতিল

ইরানে মার্কিন হামলার আশঙ্কা, সামরিক কর্মকর্তাদের ছুটি বাতিল
ইরানে মার্কিন হামলার আশঙ্কা, সামরিক কর্মকর্তাদের ছুটি বাতিল
সর্বশেষ উপলব্ধ: মে ২৩, ২০২৬ ০২:২০ অপরাহ্ন

গেল শুক্রবার (২২ মে) ইরানে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছিলম যুক্তরাষ্ট্র। তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি দেশটি। খবর সিবিএস নিউজ।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় ডোনাল্ড ট্রাম্প জানান, সরকারি দায়িত্ব পালনের কারণে তিনি শনিবার (২৩মে) তার ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এর বিয়েতে উপস্থিত থাকতে পারবেন না।

পরিকল্পনা সম্পর্কে অবগত সূত্রের বরাত দিয়ে সিবিএস নিউজ প্রতিবেদনে জানায়, কিছু মার্কিন সামরিক গোয়েন্দা সংস্থার সদস্যরা মেমোরিয়াল ডে উইকেন্ডের জন্য তাদের পরিকল্পনা বাতিল করেছেন। নতুন হামলার সম্ভাবনার আশঙ্কায় এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অ্যাক্সিওস নিউজ সাইটের একটি পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প শুক্রবার তার জাতীয় নিরাপত্তা দলের শীর্ষ সদস্যদের সঙ্গে ইরান নিয়ে আলোচনা করতে বৈঠক করেছেন। সূত্রগুলো বলছে, আলোচনায় শেষ মুহূর্তে কোনো অগ্রগতি না হলে তিনি নতুন করে হামলা চালানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন।

আশিক/মি.

 5
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।