সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
প্রায় ৩ দিন পর চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটসাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট‘ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে পতিত ফ্যাসিস্ট শক্তি’ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসিরডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যুপাহাড়সম ব্যর্থতা ঢাকতে বিরোধীদের ওপর দায় চাপাচ্ছে সরকার: জামায়াত আমিরতিন দশকের রেকর্ড পতন ভারতের বন্ডবাজারে, চাপে অর্থনীতিইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, ইঙ্গিত ট্রাম্পেরতেল ছড়িয়ে পড়ার আশঙ্কা, রাস আল-খাইমাহর সব সৈকত বন্ধ ঘোষণাপদ্মা ব্যারেজের উদ্বোধন জানুয়ারি-ফেব্রুয়ারিতে: পানিসম্পদমন্ত্রীপাবনায় শিশু কলি হত্যা: অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে এবার মাটি লুটডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮, মামলা ৪১দিনভর উত্তেজনার পর রাতে দাফন সাঈদীর মামলার বাদীরবাল্যবিবাহ ও ইভটিজিং ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে সভা করা হবে: প্রতিমন্ত্রী১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, পর্যটক প্রবেশে থাকছে সীমা‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য, সেই যুবক ৭ দিনের রিমান্ডে

যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত, শিগগিরই ঘোষণা আসছে: ট্রাম্প

যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত, শিগগিরই ঘোষণা আসছে: ট্রাম্প
যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত, শিগগিরই ঘোষণা আসছে: ট্রাম্প
সর্বশেষ উপলব্ধ: মে ২৪, ২০২৬ ১২:৪১ অপরাহ্ন

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে সমঝোতা চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে এসেছে। শিগগিরই এর আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি প্রাথমিক সমঝোতা স্মারক (এমওইউ) প্রায় চূড়ান্ত। এতে যুদ্ধবিরতি কার্যকর করা, আঞ্চলিক সংঘাত স্থগিত করা এবং হরমুজ প্রণালি পুনরায় সম্পূর্ণভাবে বাণিজ্যের জন্য উন্মুক্ত করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

শনিবার (২৪ মে) একই সঙ্গে তিনি দাবি করেছেন, পারস্য উপসাগরের কৌশলগত জলপথ হরমুজ প্রণালি খুলে দেয়া হবে।

ট্রাম্প জানান, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনের কথা খুব ভালোভাবে সম্পন্ন করেছেন। যা এ বিষয়ে ভাল ফল আনবে।

তবে ইসরায়েলি সূত্রগুলো বলছে, সম্ভাব্য এই চুক্তি ইসরায়েলের জন্য বড় ধরনের উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সরাসরি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেই। এ বিষয়টি পরবর্তী ধাপে আলোচনার জন্য রাখা হয়েছে বলে জানিয়েছে তেহরান।

এছাড়াও ট্রাম্প চাচ্ছেন মধ্যপ্রাচ্য ইসলামিক প্রজাতন্ত্রের অধীনে থাকা বিভিন্ন প্রক্সি গ্রুপকে মদদ দেয়া যাতে বন্ধ করে ইরান। একইসাথে, প্রক্সি গ্রুপগুলোর আত্মসমর্পণ ও অস্ত্র জমা দেয়ার মতো আবদারও রয়েছে।  

ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বলা হয়েছে, হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণেই থাকবে এবং ট্রাম্পের বক্তব্য অসম্পূর্ণ ও সামঞ্জস্যহীন।

অন্যদিকে ইরানের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধবিরতি ও আঞ্চলিক উত্তেজনা কমাতে একটি প্রাথমিক সমঝোতা কাঠামো নিয়ে অগ্রগতি হয়েছে, তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো মতপার্থক্য রয়ে গেছে।

এমন অবস্থায়, ইরানের দাবি মেনে নেওয়া ছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে অন্য কোনো পথ নেই বলে দাবি করেছে তেহরান।

আশিক/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।