বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
প্রায় ২২ ঘণ্টা ধরে কার্যালয়ে অবরুদ্ধ চুয়েটের ভিসিসচিবালয়ে নিরাপত্তা জোরদার, এমপিদের গাড়িতে প্রবেশে নতুন বিধিনিষেধনিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকারদুর্গাপূজার নিরাপত্তায় সীমান্তে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েনফিরে আসা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুরডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীরমাছরাঙা টিভির ইনস্টাগ্রাম হ্যাক করে অভিনেত্রীদের বিকৃত ভিডিও পোস্টতিন বছরে বাড়তি ১০ বিলিয়ন ডলার ঋণ সহায়তা চেয়েছে বাংলাদেশঢাবিতে শিক্ষকপুত্রের গাড়ির ধাক্কায় ৬ শিক্ষার্থী আহতড. ইউনূসকে হেনস্তা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করবে বাংলাদেশ‘বিদেশে আওয়ামী লীগ দেশে বিএনপি’ মন্তব্য নাহিদ ইসলামেরবাংলাদেশের অর্থনৈতিক নীতিতে বিশ্বব্যাংকের সমর্থন, বললেন অর্থমন্ত্রীবাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯% হতে পারে: আইএমএফমধ্যপ্রাচ্যের সংঘাতে বাড়তে পারে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি: আইএমএফআইএমএফের ঋণ কতটা স্বস্তি দিচ্ছে উন্নয়নশীল দেশগুলোকে?ফ্রান্সে স্কুলে ঢুকে ১৪ বছরের কিশোরের গুলি, প্রধান শিক্ষকসহ আহত ২‘ডন অব ইয়েমেন’ অভিযানে ৯৫০ হুতি যোদ্ধা নিহতের দাবি সরকারেরনিউইয়র্কফেরত ফ্লাইটে বোমাতঙ্ক, ইসরায়েলে যাত্রী সরিয়ে তল্লাশিহুতিদের বিরুদ্ধে যুদ্ধে যুক্ত হতে চান নেতানিয়াহু, সৌদির আপত্তিদিল্লিতে যন্তর মন্তরে ঢুকে আটক সিজেপির দুই শীর্ষ নেতারাহুল গান্ধীদের আবেদনে ১৪ ত্রুটি, পিছিয়ে গেল সুপ্রিম কোর্টের শুনানি‘ইউ আর আ টেররিস্ট’ বলে ড. ইউনূসকে লক্ষ্য করে স্লোগানটানা তৃতীয় দিন রিয়াদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদেরমেসির বিদায়ের পর বড় আর্থিক চ্যালেঞ্জে আর্জেন্টিনার ফুটবল১৪৯ বছরের ইতিহাসে যা কখনো হয়নি, সে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন লিটনএসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে: শিক্ষামন্ত্রীলালমনিরহাটে প্রধান শিক্ষককে পুনর্বহাল ঘিরে সংঘর্ষ আহত ১৪রূপপুর পারমাণবিকের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন সম্পন্নআশুলিয়া থেকে অপহৃত দুই বছরের শিশু টাঙ্গাইল থেকে উদ্ধারনিরাপত্তার কারণে কারাগারে রেখেই ভার্চ্যুয়ালি চলবে জিয়াউল আহসানের বিচারএকই গান বারবার শোনেন? মনের সঙ্গে এর কী সম্পর্ক

প্রায় ২২ ঘণ্টা ধরে কার্যালয়ে অবরুদ্ধ চুয়েটের ভিসি

প্রায় ২২ ঘণ্টা ধরে কার্যালয়ে অবরুদ্ধ চুয়েটের ভিসি
প্রায় ২২ ঘণ্টা ধরে কার্যালয়ে অবরুদ্ধ চুয়েটের ভিসি
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১৩, ২০২৬ ১০:৩১ পূর্বাহ্ন

প্রায় ২২ ঘণ্টা ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। বিদ্যুৎ সংযোগ না থাকায় ভোগান্তিতে পড়েছেন তিনিসহ অবরুদ্ধ ব্যক্তিরা। সোমবার (১৩ অক্টোবর) পর্যন্ত শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছে।

সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণের প্রতিবাদ ও তাকে পুনর্বহালের দাবিতে গতকাল দুপুর ১২টা থেকে প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা দেন শিক্ষার্থীরা।

রাত দেড়টার দিকে উপাচার্যের সঙ্গে অবরুদ্ধ থাকা ইঞ্জিনিয়ার শাহরিয়ার নামে এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। পরে চুয়েটের চিকিৎসক স্বাস্থ্য পরীক্ষা করে তাকে হাসপাতালে পাঠান।

নিয়োগের ২১ দিন পর তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন অধ্যাপক শেখ শরীফুল আলম। খবর পেয়ে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে ফটকে তালা ঝুলিয়ে দেন। গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় সাবেক উপাচার্যকে অপসারণ করে শেখ শরীফুল আলমকে নিয়োগ দেয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।