বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
প্রায় ২২ ঘণ্টা ধরে কার্যালয়ে অবরুদ্ধ চুয়েটের ভিসিসচিবালয়ে নিরাপত্তা জোরদার, এমপিদের গাড়িতে প্রবেশে নতুন বিধিনিষেধনিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকারদুর্গাপূজার নিরাপত্তায় সীমান্তে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েনফিরে আসা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুরডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীরমাছরাঙা টিভির ইনস্টাগ্রাম হ্যাক করে অভিনেত্রীদের বিকৃত ভিডিও পোস্টতিন বছরে বাড়তি ১০ বিলিয়ন ডলার ঋণ সহায়তা চেয়েছে বাংলাদেশঢাবিতে শিক্ষকপুত্রের গাড়ির ধাক্কায় ৬ শিক্ষার্থী আহতড. ইউনূসকে হেনস্তা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করবে বাংলাদেশ‘বিদেশে আওয়ামী লীগ দেশে বিএনপি’ মন্তব্য নাহিদ ইসলামেরবাংলাদেশের অর্থনৈতিক নীতিতে বিশ্বব্যাংকের সমর্থন, বললেন অর্থমন্ত্রীবাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯% হতে পারে: আইএমএফমধ্যপ্রাচ্যের সংঘাতে বাড়তে পারে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি: আইএমএফআইএমএফের ঋণ কতটা স্বস্তি দিচ্ছে উন্নয়নশীল দেশগুলোকে?ফ্রান্সে স্কুলে ঢুকে ১৪ বছরের কিশোরের গুলি, প্রধান শিক্ষকসহ আহত ২‘ডন অব ইয়েমেন’ অভিযানে ৯৫০ হুতি যোদ্ধা নিহতের দাবি সরকারেরনিউইয়র্কফেরত ফ্লাইটে বোমাতঙ্ক, ইসরায়েলে যাত্রী সরিয়ে তল্লাশিহুতিদের বিরুদ্ধে যুদ্ধে যুক্ত হতে চান নেতানিয়াহু, সৌদির আপত্তিদিল্লিতে যন্তর মন্তরে ঢুকে আটক সিজেপির দুই শীর্ষ নেতারাহুল গান্ধীদের আবেদনে ১৪ ত্রুটি, পিছিয়ে গেল সুপ্রিম কোর্টের শুনানি‘ইউ আর আ টেররিস্ট’ বলে ড. ইউনূসকে লক্ষ্য করে স্লোগানটানা তৃতীয় দিন রিয়াদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদেরমেসির বিদায়ের পর বড় আর্থিক চ্যালেঞ্জে আর্জেন্টিনার ফুটবল১৪৯ বছরের ইতিহাসে যা কখনো হয়নি, সে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন লিটনএসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে: শিক্ষামন্ত্রীলালমনিরহাটে প্রধান শিক্ষককে পুনর্বহাল ঘিরে সংঘর্ষ আহত ১৪রূপপুর পারমাণবিকের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন সম্পন্নআশুলিয়া থেকে অপহৃত দুই বছরের শিশু টাঙ্গাইল থেকে উদ্ধারনিরাপত্তার কারণে কারাগারে রেখেই ভার্চ্যুয়ালি চলবে জিয়াউল আহসানের বিচারএকই গান বারবার শোনেন? মনের সঙ্গে এর কী সম্পর্ক

ফ্রান্সে স্কুলে ঢুকে ১৪ বছরের কিশোরের গুলি, প্রধান শিক্ষকসহ আহত ২

ফ্রান্সে স্কুলে ঢুকে ১৪ বছরের কিশোরের গুলি, প্রধান শিক্ষকসহ আহত ২
ফ্রান্সে স্কুলে ঢুকে ১৪ বছরের কিশোরের গুলি, প্রধান শিক্ষকসহ আহত ২
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১৩, ২০২৬ ০৬:০৬ অপরাহ্ন

ফ্রান্সের দক্ষিণাঞ্চলের একটি মাধ্যমিক বিদ্যালয়ে শিকার করার বন্দুক নিয়ে ঢুকে গুলি চালিয়েছে ১৪ বছর বয়সী এক কিশোর। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আরেক শিক্ষক গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া আরও একজন সামান্য আহত হয়েছেন। পরে বিদ্যালয়ের এক কর্মী কিশোরটিকে নিরস্ত্র করেন।

সোমবার (১২ অক্টোবর) মার্সেইয়ের কাছে আউবান শহরের জোসেফ লাকানাল মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। সরকারি কৌঁসুলির এক কর্মকর্তা জানান, কিশোরটি গিটারের বাক্সের মতো ব্যাগে বন্দুক নিয়ে ঢুকে অন্তত চারটি গুলি ছোড়ে। এর মধ্যে একটি শ্রেণিকক্ষেও গুলি চালানো হয়।

কর্তৃপক্ষ জানায়, ৫৩ বছর বয়সী প্রধান শিক্ষক উরু ও পিঠের নিচের অংশে এবং ৩৭ বছর বয়সী আরেক শিক্ষক উরুতে গুলির ছররা লেগে আহত হয়েছেন। তবে তাঁদের কারও অবস্থা আশঙ্কাজনক নয়।

এক শিক্ষার্থীর ভাষ্য, স্প্যানিশ ক্লাস চলাকালে অগ্নিসংকেত বেজে উঠলে তারা করিডরে বের হয়। সেখানে কিশোরটির মুখোমুখি হয় তারা। এ সময় সে বলেছিল, তার লক্ষ্য শুধু শিক্ষকরা, শিক্ষার্থীরা নয়।

ঘটনার কারণ জানতে হত্যাচেষ্টার অভিযোগে তদন্ত শুরু হয়েছে। কিশোরটির বিরুদ্ধে আগে অপরাধমূলক কর্মকাণ্ড বা উগ্রপন্থার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়নি। তার বাবা-মাকে হেফাজতে নেয়া হয়েছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ দ্রুত পদক্ষেপ নিয়ে বড় বিপর্যয় ঠেকানোয় বিদ্যালয়ের কর্মীদের প্রশংসা করেছেন। কর্তৃপক্ষ বলছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে শিক্ষার্থীদের দেশজুড়ে বিক্ষোভের সঙ্গে এ ঘটনার যোগসূত্রের কোনো ইঙ্গিত মেলেনি।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।