সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
প্রায় ৩ দিন পর চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটসাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট‘ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে পতিত ফ্যাসিস্ট শক্তি’ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসিরডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যুপাহাড়সম ব্যর্থতা ঢাকতে বিরোধীদের ওপর দায় চাপাচ্ছে সরকার: জামায়াত আমিরতিন দশকের রেকর্ড পতন ভারতের বন্ডবাজারে, চাপে অর্থনীতিইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, ইঙ্গিত ট্রাম্পেরতেল ছড়িয়ে পড়ার আশঙ্কা, রাস আল-খাইমাহর সব সৈকত বন্ধ ঘোষণাপদ্মা ব্যারেজের উদ্বোধন জানুয়ারি-ফেব্রুয়ারিতে: পানিসম্পদমন্ত্রীপাবনায় শিশু কলি হত্যা: অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে এবার মাটি লুটডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮, মামলা ৪১দিনভর উত্তেজনার পর রাতে দাফন সাঈদীর মামলার বাদীরবাল্যবিবাহ ও ইভটিজিং ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে সভা করা হবে: প্রতিমন্ত্রী১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, পর্যটক প্রবেশে থাকছে সীমা‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য, সেই যুবক ৭ দিনের রিমান্ডে

৩৩ বছর আগে প্রয়াত চিন্ময়ানন্দের এআই অ্যাভাটারের কাছে আশীর্বাদ চাইলেন মোদি

৩৩ বছর আগে প্রয়াত চিন্ময়ানন্দের এআই অ্যাভাটারের কাছে আশীর্বাদ চাইলেন মোদি
৩৩ বছর আগে প্রয়াত চিন্ময়ানন্দের এআই অ্যাভাটারের কাছে আশীর্বাদ চাইলেন মোদি
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ২৫, ২০২৬ ০৬:১৬ অপরাহ্ন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রয়াত আধ্যাত্মিক নেতা স্বামী চিন্ময়ানন্দের এআই অ্যাভাটারের সঙ্গে কথা বলে আলোচনায় এসেছেন। নয়াদিল্লিতে আয়োজিত ‘চিন্ময় অমৃত মহোৎসব’ বিশ্ব সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে হলোগ্রাফিক প্রযুক্তির মাধ্যমে এ অভিজ্ঞতা নেন তিনি।

কথোপকথনের সময় ১৯৯৩ সালে চিন্ময়ানন্দের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণ করেন মোদি। পাশাপাশি ভবিষ্যতে যেসব কাজ করতে চান, সেগুলোর জন্য প্রয়াত এই আধ্যাত্মিক নেতার আশীর্বাদ প্রার্থনা করেন তিনি।

মোদি বলেন, চিন্ময়ানন্দের সঙ্গে দেখা হওয়া তাঁর জন্য বড় সৌভাগ্যের বিষয়। আজ যেসব কাজ করতে চান, সেগুলোর জন্য তিনি আশীর্বাদ চান।

জবাবে এআই অ্যাভাটারটি প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে দেখে আনন্দ প্রকাশ করে এবং সমর্থন জানিয়ে বলে, ‘ভারত আপনার সঙ্গে আছে, নরেন্দ্র।’

অনুষ্ঠানে মোদি এই অভিজ্ঞতাকে অনন্য আধ্যাত্মিক অনুভূতি হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, সাধুদের আশীর্বাদ পাওয়া তাঁর জন্য বিশেষ প্রাপ্তি। চিন্ময় মিশন শুধু একটি প্রতিষ্ঠান নয়, বরং এটি চিন্ময় দর্শনের প্রতিনিধিত্ব করে।

হলোগ্রাফিক প্রযুক্তির মাধ্যমে চিন্ময়ানন্দের উপস্থিতি আরও জীবন্ত হয়ে উঠেছিল বলেও মন্তব্য করেন মোদি। তাঁর ভাষায়, এই অভিজ্ঞতায় মনে হয়েছে, যেন ৩৩ বছর আগের সময়ে ফিরে গেছেন তিনি।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।