সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
ছাদে ইয়াবা সেবনে বাধা দেয়ায় একই পরিবারের ৪ জনকে হত্যা: পুলিশস্লিপার বাসের বৈধতার দাবিতে বনানীতে সড়ক অবরোধবিমানের হয়রানি পুরোপুরি না হলেও কিছুটা বন্ধ হয়েছে: বিমান পরিবহনমন্ত্রীরোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকেই উদ্যোগ নিতে হবে: আইনমন্ত্রীআজ প্রথমবার বঙ্গভবনে অফিস করবেন রাষ্ট্রপতি, থাকছে গার্ড অব অনারঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরমনৌ ও বিমানবাহিনীর পদোন্নতি পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীরবঙ্গভবনে রাষ্ট্রপতির প্রথম কর্মদিবস শুরু, দেয়া হলো গার্ড অব অনার১৭ বছর সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেয়া হয়নি: পার্থহামের উপসর্গে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ১,২২৮সাশ্রয়ের ১ কোটি ৩৬ লাখ টাকা ফেরত দিলেন ইউএনওঅনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ বন্ধে কঠোর হচ্ছে সরকারএনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের দুই ডিআইজিদূতাবাসে হুমকির পর কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদারঅর্থ কমিটির কার্যক্রম নিয়ে হাসনাতের ক্ষোভইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আশিক চৌধুরীমাঝ আকাশে ল্যাপটপে আগুন, আহত ৫ যাত্রীযুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধে নামল কানাডাথাইল্যান্ডে রাতভর ৫১ হামলা, আতঙ্কে ১২ এলাকানাইজেরিয়ায় মসজিদে হামলা, ৬০ মুসল্লি অপহরণের অভিযোগহরমুজকে ফের ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি করে মানচিত্র প্রকাশ ট্রাম্পেরফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চান আব্বাস, বিরোধিতা নেতানিয়াহুরপ্রতিশ্রুতির টাকা না পেয়ে পশ্চিমবঙ্গে নারীদের সরকারবিরোধী বিক্ষোভইসরায়েলকে এখন আর বিশ্বাস করি না: সিরিয়া পররাষ্ট্রমন্ত্রীতেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধানবঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, নিখোঁজ ২৪ নাবিকের একজন বাংলাদেশিবাংলাদেশে খেলতে চায় ব্রাজিল, ঢাকার স্টেডিয়াম পরিদর্শনব্যাটিং বিপর্যয়ে অস্ট্রেলিয়ার কাছে হারের লজ্জায় বাংলাদেশজাহ্নবীর আপত্তিকর ৫৫২ লিংক সরানোর নির্দেশ আদালতেরসালমানের নতুন সিনেমা ‘মনস্টার’, থাকছেন নয়নতারাসার না পেয়ে ক্ষুব্ধ কৃষক, ডিলারের গুদাম ভেঙে নিয়ে গেলেন ১৯৭ বস্তা সারবগুড়ায় ৭ মামলার আসামি ২১০০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তারইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফকে কারাগারে পাঠানোর নির্দেশ

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষী বাড়াতে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষী বাড়াতে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষী বাড়াতে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
সর্বশেষ উপলব্ধ: জুলাই ০৭, ২০২৬ ১১:৪৬ পূর্বাহ্ন

সোমবার (৬জুলাই, স্থানীয় সময় সকাল ১১:০০ টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্ট (ডিওএস)-এর আন্ডার সেক্রেটারি জেনারেল (ইউএসজি) অতুল খারে (Atul Khare) এক দ্বিপাক্ষিক বৈঠকে এমন আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশী সামরিক পুলিশ কন্টিনজেন্টগুলোর পরিচালনাগত সহযোগিতা, আর্থিক ক্ষতিপূরণ/প্রতিপূরণ (Reimbursement) দ্রুতকরণ, পরিবেশগত টেকসই উন্নয়ন, 'নারী, শান্তি নিরাপত্তা' (WPS) এজেন্ডা এবং হাইতিতে বাংলাদেশের বিশেষায়িত পুলিশ কন্টিনজেন্ট মোতায়েনের প্রস্তুতিসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকের শুরুতে পারস্পরিক কুশল বিনিময়ের পর মন্ত্রী শান্তিরক্ষা মিশনে মোতায়েনকৃত বাংলাদেশী সামরিক পুলিশ বাহিনীর প্রতিপূরণ (Reimbursement) সংক্রান্ত বিষয়সমূহ সহজতর করার ক্ষেত্রে ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্ট (DOS)-এর ধারাবাহিক কার্যকর সহায়তার জন্য আন্ডার সেক্রেটারি জেনারেলকে আন্তরিক ধন্যবাদ জানান। একই সাথে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনগুলোতে সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় বিশেষ অবদানের জন্য ডিওএস-এর পরিবেশ বিভাগকেও (Environment Section) ধন্যবাদ জানান তিনি।

মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা অন্যতম দেশ হিসেবে বাংলাদেশ শান্তিরক্ষা মিশনগুলোর কার্বন ফুটপ্রিন্ট (Environmental Footprint) বা পরিবেশগত ক্ষতি হ্রাস করতে গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের প্রথম দেশ হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সৌর প্যানেল স্থাপন করেছে। এই খাতে বাংলাদেশের যে বিশেষায়িত অভিজ্ঞতা সক্ষমতা রয়েছে, তা ব্যবহার করে জাতিসংঘের সহযোগিতায় ভবিষ্যতে মিশন এলাকাগুলোতে আরও ব্যাপকভাবে নবায়নযোগ্য জ্বালানি সৌর প্যানেল স্থাপনে বাংলাদেশ কাজ করতে আগ্রহী।

মন্ত্রী আরো বলেন, বাংলাদেশ 'উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি' (WPS) এজেন্ডা বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি মিশন এলাকায় নারী শান্তিরক্ষীদের জন্য নিরাপদ, উপযুক্ত এবং অনুকূল কর্মপরিবেশ নিশ্চিত করতে জাতিসংঘকে আরও বেশি পরিবেশবান্ধব নারী-বান্ধব অবকাঠামো নির্মাণে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি প্রতিকূল বা শত্রুভাবাপন্ন আক্রমণাত্মক পরিস্থিতিতে শান্তিরক্ষীরা যাতে আরও দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে পারেন, সেজন্য তাদের পর্যাপ্ত সক্ষমতা বৃদ্ধি এবং উন্নত প্রশিক্ষণের (Capacity Building) ওপর জোর দেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, হাইতির বর্তমান অস্থিতিশীল জটিল নিরাপত্তা পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশ অত্যন্ত আধুনিক উচ্চ ক্ষমতাসম্পন্ন ৩টি বিশেষায়িত ফর্মড পুলিশ ইউনিট (Specialized FPUs) মোতায়েনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

মন্ত্রী জানান, প্রচলিত এফপিইউ-এর তুলনায় এই ইউনিটগুলো সোয়াত (SWAT), ্যাপিড রেসপন্স প্ল্যাটুন, বিস্ফোরক অর্ডন্যান্স নিষ্ক্রিয়করণ (EOD), ফরেনসিক ক্রাইম সিন ম্যানেজমেন্ট, সংগঠিত অপরাধ সাইবার ক্রাইম তদন্ত, নৌ-কার্যক্রম (Riverine Operations) এবং মাদকবিরোধী অভিযানে বিশেষভাবে পারদর্শী।

হাইতিতে এই বিশেষায়িত সক্ষমতার সর্বোত্তম ব্যবহারের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সংশ্লিষ্ট বিভাগগুলোর কাছে কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করেন। তিনি জানান, এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আগামী ১৫-১৭ জুলাই ২০২৬ তারিখে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ পুলিশের একটি সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এমওইউ (MOU) আলোচনায় অংশ নেবে। এই আলোচনা সফল করতে এবং প্রস্তাবিত সরঞ্জামসমূহ অন্তর্ভুক্তির বিষয়ে জাতিসংঘের সংশ্লিষ্ট দপ্তরগুলোর পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করেন মন্ত্রী।

তিনি আরও উল্লেখ করেন যে, পূর্ণাঙ্গ এফপিইউ মোতায়েনের পাশাপাশি অন্যান্য পুলিশ অবদানকারী দেশের (PCC) স্ব-নির্ভর ইউনিটের সাথে যৌথভাবে বাংলাদেশের বিশেষায়িত পুলিশ টিম বা প্ল্যাটুন (Co-deploy) মোতায়েন করতেও বাংলাদেশ প্রস্তুত রয়েছে।

আলোচনার শেষভাগে, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের নীল পতাকাতলে বাংলাদেশের অবিচল দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের পেশাদারিত্ব এবং জাতিসংঘের লজিস্টিক সাপোর্টের সমন্বয়ে বিশ্ব শান্তিরক্ষা আরও এক ধাপ এগিয়ে যাবে।

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশী শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, সাহসিকতা এবং শৃঙ্খলার ভূয়সী প্রশংসা করেন। তিনি পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের অগ্রণী ভূমিকার প্রশংসা করে হাইতিতে বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েনসহ স্বরাষ্ট্রমন্ত্রীর উত্থাপিত প্রস্তাবসমূহ অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দেন এবং বাংলাদেশের সাথে জাতিসংঘের অংশীদারিত্ব আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

আশিক/মি.

 210
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !