রবিবার, ১৯ জুলাই, ২০২৬ English
English
সর্বশেষ

সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, মধ্যপ্রাচ্যে বাড়ছে সামরিক উত্তেজনা

সর্বশেষ উপলব্ধ: জুলাই ১৮, ২০২৬ ১১:৩৫ পূর্বাহ্ন

সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। সৌদি আরবে  ইরানের প্রথম এ সরাসরি হামলায় মধ্যপ্রাচ্যের চলমান সামরিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

শনিবার (১৮ জুলাই) এ হামলা চালায় ইরান।

হামলার পরপরই সৌদি আরবের আল-খারজ এবং ইয়ানবু শহরে সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্কবার্তা জারি করেছিল সৌদি সিভিল ডিফেন্স। তবে, পরিস্থিতি পর্যবেক্ষণের পর কর্তৃপক্ষ জানায়, বিপদ কেটে গেছে, এলাকাগুলোর অবস্থা এখন স্বাভাবিক। যদিও হামলার লক্ষ্যবস্তু বা ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়নি সৌদি কর্তৃপক্ষ। সূত্র- আনাদোলু এজেন্সি।

আশিক/মি.

 57
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।