রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল দেয়ার প্রস্তুতি: ইসি আনোয়ারুল৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার: ধর্মমন্ত্রীজামায়াতের লংমার্চ নিয়ে বিস্ফোরক অভিযোগ রাশেদ খাঁনেররাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের ঘাড়ে দেড় লাখ কোটি টাকার খেলাপি ঋণবিনা সুদে কৃষিঋণ আপাতত নয়, জানালেন অর্থমন্ত্রীইসরায়েলি দূতাবাসের কাছে খামেনির সংশ্লিষ্ট দুই ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপনভারতে বিষাক্ত মদপানে ১২ জনের মৃত্যু, সতর্কতা জারিদিল্লিতে বহুতল ভবন ধস, ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার ধ্বংসস্তূপেদুই বছরের মধ্যে যুক্তরাষ্ট্রকে টপকে যাওয়ার দাবি ভারতেরতেল রপ্তানিতে বড় ধস, মধ্যপ্রাচ্য থেকে কমেছে ৩৯ শতাংশভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় মুসলিম নেতার বিরুদ্ধে মামলাসালমান শাহর মৃত্যুর তিন দশক আজ, এখনো খোলেনি রহস্যের জটবাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিটবাড্ডার ফার্নিচার কারখানার নিয়ন্ত্রণেবিল নিয়ে সিফাতের অভিযোগ, পল্লী বিদ্যুতের তদন্তে মিলল ভিন্ন তথ্য ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ মন্তব্যে ক্ষুব্ধ মেয়র শাহাদাত, দিলেন কড়া জবাবরংপুরে মাজারের খাদেম হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড বহালবিদেশ ভ্রমণে বাংলাদেশিদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়লো বাংলাদেশ ব্যাংক

সুবিধাজনক অবস্থানে এলেই থামবে যুদ্ধ, সামরিক শক্ত অবস্থান নিশ্চিত হলে আলোচনা: আরাগচি

সুবিধাজনক অবস্থানে এলেই থামবে যুদ্ধ, সামরিক শক্ত অবস্থান নিশ্চিত হলে আলোচনা: আরাগচি
সুবিধাজনক অবস্থানে এলেই থামবে যুদ্ধ, সামরিক শক্ত অবস্থান নিশ্চিত হলে আলোচনা: আরাগচি
সর্বশেষ উপলব্ধ: জুলাই ২০, ২০২৬ ০৩:৩৮ অপরাহ্ন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুদ্ধক্ষেত্রে ইরান যখন সুবিধাজনক অবস্থানে থাকবে, তখনই যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের ইতি টানা হবে। আর সামরিক কৌশলগতভাবে শক্ত অবস্থান নিশ্চিত হওয়ার পর আলোচনা হতে পারে।

আরাগচি বলেন, কিছু ক্ষয়ক্ষতি হলেও যুদ্ধে আমরা আন্তর্জাতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছি এবং রাষ্ট্রব্যবস্থার সক্ষমতা প্রদর্শন করেছি।

তিনি বলেন, যুদ্ধের সমাপ্তি হতে পারে দুটি উপায়েপূর্ণাঙ্গ সামরিক বিজয়ের মাধ্যমে অথবা আলোচনার মাধ্যমে। তবে আলোচনায় বসার সঠিক সময় তখনই আসে, যখন সামরিক কৌশলগতভাবে নির্ভরযোগ্য সাফল্য অর্জিত হয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুদ্ধ চালিয়ে গেলে লাভ বাড়বে, নাকি মানুষের প্রাণহানি দেশের জন্য আরও বড় ক্ষতি হবেরাজনীতিকদের সবসময় সেই বিষয়টি বিবেচনায় রাখতে হবে।

মহিউদ্দিন/মি.

 

 

 

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।