রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল দেয়ার প্রস্তুতি: ইসি আনোয়ারুল৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার: ধর্মমন্ত্রীজামায়াতের লংমার্চ নিয়ে বিস্ফোরক অভিযোগ রাশেদ খাঁনেররাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের ঘাড়ে দেড় লাখ কোটি টাকার খেলাপি ঋণবিনা সুদে কৃষিঋণ আপাতত নয়, জানালেন অর্থমন্ত্রীইসরায়েলি দূতাবাসের কাছে খামেনির সংশ্লিষ্ট দুই ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপনভারতে বিষাক্ত মদপানে ১২ জনের মৃত্যু, সতর্কতা জারিদিল্লিতে বহুতল ভবন ধস, ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার ধ্বংসস্তূপেদুই বছরের মধ্যে যুক্তরাষ্ট্রকে টপকে যাওয়ার দাবি ভারতেরতেল রপ্তানিতে বড় ধস, মধ্যপ্রাচ্য থেকে কমেছে ৩৯ শতাংশভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় মুসলিম নেতার বিরুদ্ধে মামলাসালমান শাহর মৃত্যুর তিন দশক আজ, এখনো খোলেনি রহস্যের জটবাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিটবাড্ডার ফার্নিচার কারখানার নিয়ন্ত্রণেবিল নিয়ে সিফাতের অভিযোগ, পল্লী বিদ্যুতের তদন্তে মিলল ভিন্ন তথ্য ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ মন্তব্যে ক্ষুব্ধ মেয়র শাহাদাত, দিলেন কড়া জবাবরংপুরে মাজারের খাদেম হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড বহালবিদেশ ভ্রমণে বাংলাদেশিদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়লো বাংলাদেশ ব্যাংক

সৌদির পারমাণবিক কর্মসূচিতে ট্রাম্পের অনুমোদন

সৌদির পারমাণবিক কর্মসূচিতে ট্রাম্পের অনুমোদন
সৌদির পারমাণবিক কর্মসূচিতে ট্রাম্পের অনুমোদন
সর্বশেষ উপলব্ধ: জুলাই ২২, ২০২৬ ১১:৫৫ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তুলতে সহায়তার লক্ষ্যে একটি পারমাণবিক চুক্তিতে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন।

মঙ্গলবার (২২ জুলাই) মার্কিন সংবাদপত্র দ্য ওয়াল স্ট্রিট জার্নাল যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

প্রতিবেদন অনুযায়ী, ৩০ বছর মেয়াদি এই চুক্তির সম্ভাব্য মূল্য কয়েক বিলিয়ন ডলার। এর মূল লক্ষ্য হলো সৌদি আরবের পারমাণবিক অবকাঠামো উন্নয়নে মার্কিন কোম্পানিগুলোকে কেন্দ্রীয় ভূমিকা দেওয়া এবং এ খাতে অন্যান্য বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ সীমিত রাখা।

এতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ পর্যালোচনায় প্রয়োজনীয়তা প্রমাণিত হলে সৌদি আরবে একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ (ইউরেনিয়াম এনরিচমেন্ট) কেন্দ্র নির্মাণ করবে মার্কিন প্রতিষ্ঠানগুলো।

চুক্তির আওতায় সৌদি আরবের পারমাণবিক কর্মসূচি তদারকিতেও যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকবে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের দাবি, এর মাধ্যমে কর্মসূচিটি যেন পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার না হয়, তা নিশ্চিত করা সহজ হবে।

তবে আগামী কয়েক দিনের মধ্যে চুক্তিটি পর্যালোচনার জন্য মার্কিন কংগ্রেসে পাঠানো হলে তা আপত্তির মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে সৌদি আরবের পারমাণবিক সক্ষমতা সম্প্রসারণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক মার্কিন আইনপ্রণেতা।

মহিউদ্দিন/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।