সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
প্রায় ৩ দিন পর চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটসাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট‘ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে পতিত ফ্যাসিস্ট শক্তি’ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসিরডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যুপাহাড়সম ব্যর্থতা ঢাকতে বিরোধীদের ওপর দায় চাপাচ্ছে সরকার: জামায়াত আমিরতিন দশকের রেকর্ড পতন ভারতের বন্ডবাজারে, চাপে অর্থনীতিইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, ইঙ্গিত ট্রাম্পেরতেল ছড়িয়ে পড়ার আশঙ্কা, রাস আল-খাইমাহর সব সৈকত বন্ধ ঘোষণাপদ্মা ব্যারেজের উদ্বোধন জানুয়ারি-ফেব্রুয়ারিতে: পানিসম্পদমন্ত্রীপাবনায় শিশু কলি হত্যা: অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে এবার মাটি লুটডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮, মামলা ৪১দিনভর উত্তেজনার পর রাতে দাফন সাঈদীর মামলার বাদীরবাল্যবিবাহ ও ইভটিজিং ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে সভা করা হবে: প্রতিমন্ত্রী১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, পর্যটক প্রবেশে থাকছে সীমা‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য, সেই যুবক ৭ দিনের রিমান্ডে

উপসাগরীয় অঞ্চলে তেল বাণিজ্য বন্ধের হুমকি ইরানের

উপসাগরীয় অঞ্চলে তেল বাণিজ্য বন্ধের হুমকি ইরানের
উপসাগরীয় অঞ্চলে তেল বাণিজ্য বন্ধের হুমকি ইরানের
সর্বশেষ উপলব্ধ: জুলাই ২৩, ২০২৬ ০১:০৯ অপরাহ্ন

পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরান যদি তেল বিক্রি করতে না পারে, তাহলে এ অঞ্চলের অন্য কোনও দেশও তেল বিক্রি করতে পারবে না। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, ইরানের নিরাপত্তা নিশ্চিত না হলে কোনও অবকাঠামোই নিরাপদ থাকবে না।

বুধবার (২২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে গালিবাফ বলেন, বর্তমান পরিস্থিতি এখন হয় সব, না হলে কিছুই নয়— এমন এক পর্যায়ে পৌঁছেছে।

তিনি বলেন, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে হলে সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি থাকতে পারবে না। একই সঙ্গে তিনি বলেন, যুদ্ধের আগে হরমুজ প্রণালিতে যে পরিস্থিতি ছিল, তা আর ফিরবে না। এ কথা ইরান আগেও একাধিকবার জানিয়েছে।

ট্রাম্পের নতুন হুমকির কয়েক ঘণ্টা পর তার পক্ষ থেকে এ বক্তব্য দেয়া হলো। ট্রাম্প বলেছিলেন, হরমুজ প্রণালিতে যখনই তেহরান কোনও বাণিজ্যিক জাহাজে হামলা চালাবে, তখনই যুক্তরাষ্ট্র ইরানের একটি সেতু বা বিদ্যুৎকেন্দ্রে হামলা চালাবে।

আশিক/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।