শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
নিখোঁজের একদিন পর মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহমানবপাচার ও চোরাচালান রোধে নতুন আইনের কার্যকর প্রয়োগের তাগিদসব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে এবার অভিন্ন সিলেবাস, প্রধানমন্ত্রীর নির্দেশদেশে প্রথমবার ইমোশনাল ডোনারের কিডনি প্রতিস্থাপনযশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে রিয়ন-শাহরিয়ারআশ্রয়ণ প্রকল্পের ঘর টেকসই নয়, বেশিরভাগে মানুষ থাকে না: ত্রাণমন্ত্রীনিজের বাসভবন থেকেই সৌরবিদ্যুতের উদ্যোগ শুরু প্রধানমন্ত্রীরহতাশ হয়ে মাথা গরম করবেন না, দাবি মেনে নিন: জামায়াত আমিরসরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারিইরান-রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বাড়িয়ে নতুন আইনে ট্রাম্পের সইপাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১হুতিদের ঘাঁটিতে সৌদির টানা হামলা, ২৪ ঘণ্টায় ২৬ আঘাতভারতকে ১০০ শতাংশ শুল্কের হুমকি, নতুন আইনে সই ট্রাম্পেরজন্মদিনে স্মরণ: পর্দা ছাড়িয়ে হৃদয়ে আজও সালমান শাহতিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ উদ্বোধন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে গ্যাসনিরাপদ খাবার নিশ্চিতে জয়পুরহাটে মোবাইল ফুড ল্যাবের অভিযান

খাওয়ার অনুপযোগী, ভারত থেকে আসা ১১ হাজার টন চাল ফেরত পাঠানোর সিদ্ধান্ত

খাওয়ার অনুপযোগী, ভারত থেকে আসা ১১ হাজার টন চাল ফেরত পাঠানোর সিদ্ধান্ত
খাওয়ার অনুপযোগী, ভারত থেকে আসা ১১ হাজার টন চাল ফেরত পাঠানোর সিদ্ধান্ত
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৪, ২০২৬ ০৩:১৪ অপরাহ্ন

ভারত থেকে আমদানি করা ১১ হাজার ৫০০ টন চালের একটি চালান মান খারাপের অভিযোগে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সরকার-টু-সরকার (জি-টু-জি) চুক্তির আওতায় আনা চালের একটি অংশ খালাসের পর পরীক্ষায় তা মানুষের খাদ্য হিসেবে অনুপযোগী বলে জানানো হয়েছে।

ভারতের ব্যবসায়িক দৈনিক দ্য হিন্দু বিজনেস লাইন জানিয়েছে, চালবোঝাই জাহাজটি গত ২১ জুলাই চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। পরদিন নমুনা পরীক্ষার পর চাল খালাসের অনুমতি দেয়া হয়। ২৩ ও ২৪ জুলাই প্রায় ৩ হাজার ৫০০ টন চাল খালাস করে তেজগাঁও, হালিশহর, দেওয়ানহাট ও জয়দেবপুরের গুদামে পাঠানো হয়।

তবে ২৫ জুলাই সংশ্লিষ্ট গুদাম কর্মকর্তারা চালের মান নিয়ে আপত্তি তোলেন। তাদের মতে, চালগুলো মানুষের খাওয়ার উপযোগী নয়। বিষয়টি পরে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরকে জানানো হয়।

অন্যদিকে জাহাজের শিপিং এজেন্ট চালের মান খারাপ হওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, চালের রং শুধু ‘সামান্য লালচে ছিল।

এ ঘটনাকে কেন্দ্র করে ভারতের ব্যবসায়ী মহলে আলোচনা শুরু হয়েছে। কয়েকজন রপ্তানিকারক নাম প্রকাশ না করার শর্তে দাবি করেছেন, চালান প্রত্যাখ্যানের পেছনে রাজনৈতিক কারণ থাকতে পারে। তবে বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, বাকি চাল খালাসের অনুমতি দেয়া হয়নি এবং পুরো চালানটি ভারতে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। ২০২৫ সালে স্বাক্ষরিত জি-টু-জি চুক্তির আওতায় চালগুলো বাংলাদেশে আনা হয়েছিল।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।