মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট ২০২৬’-এ স্বাক্ষর করেছেন। এর ফলে ইরানের ওপর বিদ্যমান মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বাড়ল।
শনিবার (১৯ সেপ্টেম্বর) মিডল ইস্ট আই জানায়, শুক্রবার ট্রাম্প আইনটিতে স্বাক্ষর করেন। এতে রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা, শুল্ক ও অন্যান্য বিধিনিষেধ সম্প্রসারণের সুযোগ রাখা হয়েছে।
ইরানের ওপর আগের নিষেধাজ্ঞার মেয়াদ ২০২৬ সালে শেষ হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্তকে তেহরান ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ হিসেবে অভিহিত করেছে।
এদিকে ইরানের তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশ চীনে যায় বলে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের তথ্য উল্লেখ করেছে প্রতিবেদনটি। ইরানের তেল বাণিজ্যের সঙ্গে যুক্ত বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপরও মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি বহাল থাকবে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।