বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
শাহজালালে বিপুল সিগারেট-মদ ও নিষিদ্ধ ক্রিম জব্দদুই দিনের সফরে কাতারের পথে পররাষ্ট্রমন্ত্রীনারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’, চলবে ১৪ রুটেরাজস্ব কাঠামোকে জনবান্ধব করতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশিসারাদেশে বজ্রসহ বৃষ্টি, হতে পারে ভারী বর্ষণদেশে সারের ঘাটতি নেই, সংকটের কথা পরিকল্পিত ষড়যন্ত্র: কৃষিমন্ত্রীদুদকের নতুন চেয়ারম্যান ও কমিশনারদের যোগদান, বুধবার থেকে অফিসরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্টপিএসসি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন মোবাশ্বের মোনেমকেল্লা বাবার মাজারের দানবাক্সে রেকর্ড ১ কোটি ৩ লাখ টাকানোবিপ্রবিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫৬৯০ বন্দি এখনও পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষআল-কায়েদা নিয়ে জাতিসংঘের সাম্প্রতিক বক্তব্যের সপক্ষে তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রীজনকল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীরআটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পেলেন মাহদীসহ ৩ জন ৫০ শতাংশ শুল্কের শঙ্কা, ট্রাম্পের সঙ্গে চুক্তির চেষ্টা কানাডারবাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গঠনমূলক ও ইতিবাচক করতে চায় ভারত‘যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না’, ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারিবাইদোয়া দখল নিয়ে সোমালিয়ায় সেনাবাহিনী-বিদ্রোহীদের তীব্র সংঘর্ষইমরান খানকে হাসপাতালে নেয়ার আদেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টেরতারেক রহমান ভারতে না এলে সুযোগ হারাবে: সাবেক ভারতীয় কূটনীতিকইরানের সঙ্গে সমঝোতার মেয়াদ বাড়াতে রাজি নন ট্রাম্পহরমুজ উত্তেজনায় ফের বাড়ল বিশ্ববাজারে তেলের দামভারতীয় সেনাপ্রধান হলেন নেপালের ‘জেনারেল’বড় জয়ের পরও থাকছে না বোনাস দেয়ার রেওয়াজবিয়ের গুজব ছড়ানোয় ক্ষুব্ধ পূজা চেরিনারীদের নিরাপদ যাতায়াতে চালু হচ্ছে পিংক বাসরাজধানীতে ডিএমপির অভিযানে অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৪৮৮মহাসড়কে এআই ক্যামেরা চালু হলে চাঁদাবাজি কমবে: স্বরাষ্ট্রমন্ত্রীবগুড়ায় নারীদের জন্য পিংক বাস চালুচা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ১৬ ডিসেম্বরের মধ্যে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: বিমানমন্ত্রী

‘গজনি’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই

‘গজনি’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই
‘গজনি’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৫, ২০২৬ ১১:৩৭ পূর্বাহ্ন

ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও খলচরিত্রের জন্য পরিচিত প্রদীপ রাওয়াত আর নেই। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর বুধবার (৫ আগস্ট) ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

অভিনেতার মৃত্যুর খবর ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ব্যবস্থাপক সিদ্ধার্থ তিওয়ারি। তিনি জানান, কিছুদিন আগে প্রদীপ রাওয়াতের ক্যানসার আবার ফিরে আসে। এরপর এক মাসেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি জমান এই অভিনেতা।

তার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের অনেক শিল্পী ও নির্মাতা।

১৯৫২ সালের ২১ জানুয়ারি ভারতের মধ্যপ্রদেশের জবলপুরে জন্মগ্রহণ করেন প্রদীপ রাওয়াত। অভিনয়জীবন শুরু করেন টেলিভিশনের মাধ্যমে। বি আর চোপড়ার জনপ্রিয় ধারাবাহিক মহাভারত-এ অশ্বত্থামার চরিত্রে অভিনয় করে দর্শকদের নজরে আসেন। পরে বড় পর্দায় খলচরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজস্ব অবস্থান তৈরি করেন।

১৯৮৫ সালে অ্যায়তবার সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। নব্বইয়ের দশকে অগ্নিপথ, কয়লা, সরফরোশ ও মেজর সাব সহ একাধিক আলোচিত সিনেমায় অভিনয় করেন। তবে ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত লগান সিনেমায় দেবা সিং সোধি এবং ২০০৮ সালে আমির খান অভিনীত গজনি সিনেমায় নির্মম খলনায়কের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। এর আগে ২০০৫ সালে সূর্য অভিনীত তামিল গজনি তেও একই চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান।

চার দশকেরও বেশি সময়ের অভিনয়জীবনে হিন্দি, তেলেগু, তামিল, নেপালিসহ বিভিন্ন ভাষার শতাধিক চলচ্চিত্র ও টেলিভিশন নাটকে অভিনয় করেছেন প্রদীপ রাওয়াত। তার বলিষ্ঠ উপস্থিতি, গভীর কণ্ঠস্বর এবং শক্তিশালী খলচরিত্রের অভিনয় তাকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম স্মরণীয় অভিনেতায় পরিণত করেছে। 

বলিউডে সর্বশেষ ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ছাবা সিনেমায় দেখা যায় প্রদীপ রাওয়াতকে।

অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তিনি সেরা খলঅভিনেতা বিভাগে ফিল্মফেয়ার (তেলুগু) পুরস্কার এবং নন্দী পুরস্কার অর্জন করেন।

 107
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।