শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজটডেস্কটপ অ্যাপ থেকে স্বয়ংক্রিয় ব্যাকআপের সুবিধা বন্ধ করে দিচ্ছে গুগল১১ মাসে যা করেছি, ঢাবির ১০৫ বছরেও কেউ পারেনি: সাদিক কায়েমমন্ত্রিসভায় নতুন চার মুখ, রাতে শপথদেশের সব বিভাগেই বৃষ্টির আভাস, হতে পারে ভারী বর্ষণসিজারের পর পেটে গজ: প্রসূতির মৃত্যুতে তদন্তের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীরআজ শপথ নেবেন ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলজুমার পর জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতিপ্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিবরাষ্ট্রপতির শপথে প্রস্তুত বঙ্গভবন, এরপর নতুন মন্ত্রীদের শপথদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরশপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রীশপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নব নির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধাএক সপ্তাহের ব্যবধানে ডলারের দাম অপরিবর্তিতচিকিৎসা শেষে ফের কারাগারে ইমরান খানকলকাতার হোটেলে আগুনে ৯ মৃত্যু, নিরাপত্তাব্যবস্থায় গাফিলতির দাবি পুলিশেরকিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প, জবাবে ১০ মিসাইল ছুড়ল উত্তর কোরিয়াপ্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে বিবৃতি প্রত্যাহার ভারতেররবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুঞ্জন নিয়ে মুখ খুললেন স্ত্রীরাষ্ট্রপতির শপথ ঘিরে বন্ধ থাকবে যেসব সড়কমাছ-মুরগি-ডিমের চড়া দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারারাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪৯৮, উদ্ধার অস্ত্র-মাদক

আজ শপথ নেবেন ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আজ শপথ নেবেন ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল
আজ শপথ নেবেন ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২১, ২০২৬ ১০:৪১ পূর্বাহ্ন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ শুক্রবার (২১ আগস্ট) শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হবে।

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রীয় এই আয়োজনে বিদায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক এবং দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্যের প্রার্থী এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।

ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেন। পরে নির্বাচন কমিশনের জারি করা গেজেটের মাধ্যমে তার নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

 

যুবায়ের/মি.

 35
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !