শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজটডেস্কটপ অ্যাপ থেকে স্বয়ংক্রিয় ব্যাকআপের সুবিধা বন্ধ করে দিচ্ছে গুগল১১ মাসে যা করেছি, ঢাবির ১০৫ বছরেও কেউ পারেনি: সাদিক কায়েমমন্ত্রিসভায় নতুন চার মুখ, রাতে শপথদেশের সব বিভাগেই বৃষ্টির আভাস, হতে পারে ভারী বর্ষণসিজারের পর পেটে গজ: প্রসূতির মৃত্যুতে তদন্তের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীরআজ শপথ নেবেন ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলজুমার পর জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতিপ্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিবরাষ্ট্রপতির শপথে প্রস্তুত বঙ্গভবন, এরপর নতুন মন্ত্রীদের শপথদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরশপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রীশপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নব নির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধাএক সপ্তাহের ব্যবধানে ডলারের দাম অপরিবর্তিতচিকিৎসা শেষে ফের কারাগারে ইমরান খানকলকাতার হোটেলে আগুনে ৯ মৃত্যু, নিরাপত্তাব্যবস্থায় গাফিলতির দাবি পুলিশেরকিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প, জবাবে ১০ মিসাইল ছুড়ল উত্তর কোরিয়াপ্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে বিবৃতি প্রত্যাহার ভারতেররবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুঞ্জন নিয়ে মুখ খুললেন স্ত্রীরাষ্ট্রপতির শপথ ঘিরে বন্ধ থাকবে যেসব সড়কমাছ-মুরগি-ডিমের চড়া দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারারাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪৯৮, উদ্ধার অস্ত্র-মাদক

ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২১, ২০২৬ ১২:০৮ অপরাহ্ন

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সংগঠনটির নেতাকর্মীরা। এতে চিটাগাংরোড থেকে সোনারগাঁ পর্যন্ত মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সকাল ৯টার দিকে বন্দরের মদনপুর এলাকায় মহাসড়কে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এ সময় টায়ার, বাঁশ ও কাঠে আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ করেন। বেলা সাড়ে ১১টা পর্যন্ত অবরোধ চলায় মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম শেখ জানান, বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে রাখায় দুই পাশে কয়েক কিলোমিটার যানজট তৈরি হয়েছে। তাদের সরিয়ে দিতে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে কাজ করছেন।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে বন্দরের সালেহনগর এলাকায় হামলার শিকার হয়ে নিহত হন বুলবুল আহমেদ। তিনি বন্দর থানার পশ্চিম শাখা ইসলামী যুব আন্দোলনের যুগ্ম সম্পাদক ছিলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাছুম বিল্লাহর অভিযোগ, ২০২৪ সালের আন্দোলনের সময় বুলবুলের গ্যারেজে হামলা ও লুটপাটের ঘটনায় করা মামলা নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে তার বিরোধ চলছিল। এর জেরেই তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষোভকারীরা। অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না বলে জানিয়েছেন।

 

যুবায়ের/মি.

 13
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।