শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজটডেস্কটপ অ্যাপ থেকে স্বয়ংক্রিয় ব্যাকআপের সুবিধা বন্ধ করে দিচ্ছে গুগল১১ মাসে যা করেছি, ঢাবির ১০৫ বছরেও কেউ পারেনি: সাদিক কায়েমমন্ত্রিসভায় নতুন চার মুখ, রাতে শপথদেশের সব বিভাগেই বৃষ্টির আভাস, হতে পারে ভারী বর্ষণসিজারের পর পেটে গজ: প্রসূতির মৃত্যুতে তদন্তের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীরআজ শপথ নেবেন ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলজুমার পর জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতিপ্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিবরাষ্ট্রপতির শপথে প্রস্তুত বঙ্গভবন, এরপর নতুন মন্ত্রীদের শপথদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরশপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রীশপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নব নির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধাএক সপ্তাহের ব্যবধানে ডলারের দাম অপরিবর্তিতচিকিৎসা শেষে ফের কারাগারে ইমরান খানকলকাতার হোটেলে আগুনে ৯ মৃত্যু, নিরাপত্তাব্যবস্থায় গাফিলতির দাবি পুলিশেরকিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প, জবাবে ১০ মিসাইল ছুড়ল উত্তর কোরিয়াপ্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে বিবৃতি প্রত্যাহার ভারতেররবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুঞ্জন নিয়ে মুখ খুললেন স্ত্রীরাষ্ট্রপতির শপথ ঘিরে বন্ধ থাকবে যেসব সড়কমাছ-মুরগি-ডিমের চড়া দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারারাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪৯৮, উদ্ধার অস্ত্র-মাদক

মাছ-মুরগি-ডিমের চড়া দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা

মাছ-মুরগি-ডিমের চড়া দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা
মাছ-মুরগি-ডিমের চড়া দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২১, ২০২৬ ০১:৫৫ অপরাহ্ন

রাজধানীর বাজারে মাছ, মুরগি ও ডিমের চড়া দামে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যের বাড়তি দামে বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সংসার খরচ বেড়েছে। শুক্রবার (২১ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে বর্তমানে ব্রয়লার মুরগি কেজিপ্রতি প্রায় ১৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। সোনালি মুরগির দাম কেজিতে প্রায় ৩২০ টাকা এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে ৬৫০ টাকা পর্যন্ত। অন্যদিকে ফার্মের ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৫০ টাকায়।

মাছের বাজারেও স্বস্তি নেই। বাজার ঘুরে দেখা গেছে, ২০০ টাকার মধ্যে অধিকাংশ মাছ পাওয়া যাচ্ছে না। ফলে কম আয়ের মানুষের জন্য মাছ-মুরগি ও ডিমের মতো প্রোটিনসমৃদ্ধ খাবার কেনা কঠিন হয়ে পড়ছে।

ক্রেতারা বলছেন, আয় আগের মতো থাকলেও প্রতিদিনের বাজার খরচ বাড়ছে। ফলে পরিবারের প্রয়োজন অনুযায়ী মাছ, মুরগি ও ডিম কেনায় কাটছাঁট করতে হচ্ছে। এভাবে নিত্যপণ্যের দাম বাড়তে থাকলে সংসার চালানো আরও কঠিন হয়ে পড়বে বলে জানান তারা।

এদিকে বিক্রেতাদের কেউ কেউ সরবরাহ ও পরিবহন ব্যয়কে বাড়তি দামের কারণ হিসেবে উল্লেখ করছেন। তবে বাজারে স্বস্তি ফেরাতে কার্যকর নজরদারি ও মূল্য নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন ক্রেতারা।

 

যুবায়ের/মি.

 39
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।