ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় ৪৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৪৭টি মামলা করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্র, মাদকসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৩১ জন, ওয়ারী বিভাগে ৯১ জন, উত্তরা বিভাগে ৫৯ জন, তেজগাঁও বিভাগে ৫১ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, গুলশান বিভাগে ৪৫ জন, রমনা বিভাগে ৩৬ জন, লালবাগ বিভাগে ৩১ জন, গোয়েন্দা বিভাগে ৪ জন এবং সিটিটিসি বিভাগে ২ জন রয়েছেন।
অভিযানে দুটি দেশীয় পাইপ গান, ২ রাউন্ড কার্তুজ, ৩৯ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ১০ হাজার ২৮৭ পিস ইয়াবা, ১ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ৭০ বোতল স্কাফসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
এ ছাড়া নগদ ৪ লাখ ৯৯ হাজার ৮৭০ টাকা, একটি হাতঘড়ি, মোবাইল ফোন, তাস, একটি ট্রাক, একটি মোটরসাইকেল ও একটি সিপিইউ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।