শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজটডেস্কটপ অ্যাপ থেকে স্বয়ংক্রিয় ব্যাকআপের সুবিধা বন্ধ করে দিচ্ছে গুগল১১ মাসে যা করেছি, ঢাবির ১০৫ বছরেও কেউ পারেনি: সাদিক কায়েমমন্ত্রিসভায় নতুন চার মুখ, রাতে শপথদেশের সব বিভাগেই বৃষ্টির আভাস, হতে পারে ভারী বর্ষণসিজারের পর পেটে গজ: প্রসূতির মৃত্যুতে তদন্তের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীরআজ শপথ নেবেন ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলজুমার পর জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতিপ্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিবরাষ্ট্রপতির শপথে প্রস্তুত বঙ্গভবন, এরপর নতুন মন্ত্রীদের শপথদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরশপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রীশপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নব নির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধাএক সপ্তাহের ব্যবধানে ডলারের দাম অপরিবর্তিতচিকিৎসা শেষে ফের কারাগারে ইমরান খানকলকাতার হোটেলে আগুনে ৯ মৃত্যু, নিরাপত্তাব্যবস্থায় গাফিলতির দাবি পুলিশেরকিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প, জবাবে ১০ মিসাইল ছুড়ল উত্তর কোরিয়াপ্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে বিবৃতি প্রত্যাহার ভারতেররবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুঞ্জন নিয়ে মুখ খুললেন স্ত্রীরাষ্ট্রপতির শপথ ঘিরে বন্ধ থাকবে যেসব সড়কমাছ-মুরগি-ডিমের চড়া দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারারাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪৯৮, উদ্ধার অস্ত্র-মাদক

কলকাতার হোটেলে আগুনে ৯ মৃত্যু, নিরাপত্তাব্যবস্থায় গাফিলতির দাবি পুলিশের

কলকাতার হোটেলে আগুনে ৯ মৃত্যু, নিরাপত্তাব্যবস্থায় গাফিলতির দাবি পুলিশের
কলকাতার হোটেলে আগুনে ৯ মৃত্যু, নিরাপত্তাব্যবস্থায় গাফিলতির দাবি পুলিশের
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২১, ২০২৬ ০৩:৪০ অপরাহ্ন

কলকাতার নিউ মার্কেটের ‘শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় হোটেলটির নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে পুলিশ। পার্ক স্ট্রিট থানার এক সিনিয়র পুলিশ কর্মকর্তার দাবি, নিহতরা আগুনে পুড়ে নয়, মূলত বিষাক্ত ধোঁয়া ও গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। অপর্যাপ্ত ভেন্টিলেশন ও নিরাপত্তাব্যবস্থার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে অগ্নিকাণ্ডের পর হোটেল ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বৈঠকে এসব কথা বলেন ওই কর্মকর্তা। তিনি জানান, বড় একটি হলরুমকে পার্টিশন দিয়ে ছোট ছোট কক্ষ তৈরি করা হয়েছিল। এসব কক্ষে পর্যাপ্ত জানালা বা ভেন্টিলেশনের ব্যবস্থা ছিল না। ফলে আগুন লাগার পর ধোঁয়া ও গ্যাস বের হওয়ার সুযোগ পায়নি।

পুলিশ কর্মকর্তা আরও জানান, অগ্নিকাণ্ডের কয়েক ঘণ্টা পরও হোটেলের ভেতরে গ্যাস জমে ছিল। তার মতে, পর্যাপ্ত ভেন্টিলেশন থাকলে প্রাণহানি কমানো সম্ভব হতে পারত। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।

ঘটনার পর হোটেলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক নির্দেশনা দিয়েছে পুলিশ। প্রতিটি হোটেলে প্রয়োজনীয় লাইসেন্স, নিয়মিত ফায়ার অডিট, ফায়ার ও প্যানিক অ্যালার্ম এবং জরুরি বহির্গমন পথ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাতে নিরাপত্তাকর্মী রাখার পাশাপাশি অতিথিদের তথ্য সংরক্ষণ ও অনলাইনে জমা দেওয়ার কথাও বলা হয়েছে।

 

যুবায়ের/মি.

 36
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।