শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজটডেস্কটপ অ্যাপ থেকে স্বয়ংক্রিয় ব্যাকআপের সুবিধা বন্ধ করে দিচ্ছে গুগল১১ মাসে যা করেছি, ঢাবির ১০৫ বছরেও কেউ পারেনি: সাদিক কায়েমমন্ত্রিসভায় নতুন চার মুখ, রাতে শপথদেশের সব বিভাগেই বৃষ্টির আভাস, হতে পারে ভারী বর্ষণসিজারের পর পেটে গজ: প্রসূতির মৃত্যুতে তদন্তের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীরআজ শপথ নেবেন ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলজুমার পর জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতিপ্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিবরাষ্ট্রপতির শপথে প্রস্তুত বঙ্গভবন, এরপর নতুন মন্ত্রীদের শপথদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরশপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রীশপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নব নির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধাএক সপ্তাহের ব্যবধানে ডলারের দাম অপরিবর্তিতচিকিৎসা শেষে ফের কারাগারে ইমরান খানকলকাতার হোটেলে আগুনে ৯ মৃত্যু, নিরাপত্তাব্যবস্থায় গাফিলতির দাবি পুলিশেরকিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প, জবাবে ১০ মিসাইল ছুড়ল উত্তর কোরিয়াপ্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে বিবৃতি প্রত্যাহার ভারতেররবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুঞ্জন নিয়ে মুখ খুললেন স্ত্রীরাষ্ট্রপতির শপথ ঘিরে বন্ধ থাকবে যেসব সড়কমাছ-মুরগি-ডিমের চড়া দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারারাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪৯৮, উদ্ধার অস্ত্র-মাদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে বিবৃতি প্রত্যাহার ভারতের

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে বিবৃতি প্রত্যাহার ভারতের
প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে বিবৃতি প্রত্যাহার ভারতের
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২১, ২০২৬ ০৫:৩০ অপরাহ্ন

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য নয়াদিল্লি সফর নিয়ে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি মাত্র এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করেছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় দুপুর ২টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে জানানো হয়েছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার মহড়ার কারণে শনিবার (২২ আগস্ট) রাষ্ট্রপতি ভবনে নিয়মিত ‘চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না।

তবে তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকা বা নয়াদিল্লি কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিক ঘোষণা না আসায় পরবর্তীতে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয়া হয়। বিকেল ৩টার দিকে নতুন বিজ্ঞপ্তিতে আগের প্রেস বিজ্ঞপ্তি প্রত্যাহারের কথা জানায় রাষ্ট্রপতি দপ্তর।

ভারতের রাষ্ট্রীয় সফরে যাওয়া বিদেশি রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানদের আনুষ্ঠানিক অভ্যর্থনায় রাষ্ট্রপতি ভবনে বিশেষ আয়োজন করা হয়। এর মধ্যে থাকে গার্ড অব অনার, জাতীয় সংগীত পরিবেশন এবং আনুষ্ঠানিক পরিচয়পর্ব।

সফররত শীর্ষ নেতার অভ্যর্থনার আগের দিন সাধারণত এর পূর্ণাঙ্গ মহড়া অনুষ্ঠিত হয়। এছাড়া রাষ্ট্রীয় সফর উপলক্ষে রাষ্ট্রপতি ভবনে নৈশভোজের আয়োজনও করা হয়ে থাকে।

 

যুবায়ের/মি.

 21
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।