বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
ভারত-বাংলাদেশ ট্রেন যোগাযোগে নতুন উদ্যোগ, বাড়ছে রুটশাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু নিয়ে নতুন সিদ্ধান্ত, দিনক্ষণ জানালেন বিমানমন্ত্রী‘আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, এটি মাফিয়া গ্যাং: ডা. জাহেদডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ কর্মসূচি, উদ্বোধন শনিবারস্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না!বাংলাদেশ-ভারতের অমীমাংসিত বিষয় দ্রুত সমাধানের তাগিদ রাষ্ট্রপতিরভেনিসে বাঁধনের ওপর হামলা, সংসদে নিন্দাবাঁধনের ওপর হামলা, ইতালি পুলিশের সঙ্গে যোগাযোগ করবে সরকারমন্ত্রী-প্রতিমন্ত্রীদের ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনাবায়রার সাবেক সচিবের মায়ের ইন্তেকাল, শোক প্রকাশরেকর্ড বিক্রি, কেরুর মদ ব্যবসায় মুনাফা ২২৪ কোটি টাকাবাংলাদেশসহ ৬ দেশে ইসরায়েলিদের ভ্রমণ না করার পরামর্শ ইসরায়েলের১৬ দেশের জন্য ডেনমার্কের নতুন অভিবাসন পথ, তালিকায় নেই বাংলাদেশমার্কিন আধিপত্য ঠেকাতে চীনের নতুন কৌশলবাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার টুর্কসৌদির চার শহরে হুথি হামলা, আহত ৭৩ বেসামরিকদক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা, দুই শিশুসহ নিহত ১২রাশিয়ায় পাহাড়ে তুষারধস, নিহত ১১ পর্বতারোহীহাসিনাকে ‘কোনো অবস্থাতেই প্রত্যর্পণ করবে না’ দিল্লি: আনন্দবাজারমোদির অনুষ্ঠানস্থলে বন্দুক ও ভুয়া পিএমও পরিচয়পত্রসহ দুজন গ্রেপ্তারস্কুলে পাঠাতেই ভয়, পশ্চিম তীরে সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় ফিলিস্তিনি বাবা-মানোরার ‘খেলনা বিমান’ মন্তব্যে ২০ শতাংশ কমেছে বুকিং!ইতালির ভেনিসে হেনস্তার শিকার বাঁধনবাড়ি ফেরার টিকিট পকেটে, সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহতসিরাজগঞ্জে রতনকান্দির ঝুঁকিপূর্ণ সড়ক মেরামত শুরুশেরপুর সীমান্তে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দমালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় বগুড়ার তুহিন নিহতলাইসেন্স ছাড়াই মশার কয়েল উৎপাদন, বগুড়ায় ৬০ হাজার টাকা জরিমানাবন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে শিশুর মৃত্যুমাহবুব উদ্দিন খোকনের সঙ্গে উচ্চবাচ্য, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ফ্লোটিলা নৌযাত্রীদের আটক-নির্যাতন, নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা

ফ্লোটিলা নৌযাত্রীদের আটক-নির্যাতন, নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা
ফ্লোটিলা নৌযাত্রীদের আটক-নির্যাতন, নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২২, ২০২৬ ০৬:০১ অপরাহ্ন

গাজায় ত্রাণবাহী ফ্লোটিলা নৌবহরের নৌযাত্রীদের আটক ও নির্যাতনের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধসহ একাধিক অভিযোগে এ পরোয়ানা জারি করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলা নৌবহরের অভিযাত্রীদের ওপর হামলার অভিযোগে নেতানিয়াহু ও ইসরায়েলি সেনাসদস্য অ্যাফেক মোসকোভিৎজের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে দেশটির বিচার মন্ত্রণালয়।

গত মে মাসে গাজাবাসীর জন্য খাবার, ওষুধ ও অন্যান্য ত্রাণসামগ্রী নিয়ে স্পেন থেকে যাত্রা করেছিল ফ্লোটিলা। ৫০টি নৌযানে ফ্রান্স, ইতালি, অস্ট্রেলিয়া ও স্পেনসহ বিভিন্ন দেশের প্রায় ৪৩০ জন মানবাধিকারকর্মী ছিলেন। গাজায় পৌঁছানোর আগেই ইসরায়েলি বাহিনী নৌবহরটি আটকে দিয়ে যাত্রীদের আটক করে নিজ নিজ দেশে ফেরত পাঠায়।

পরে কয়েকজন অভিযাত্রী অভিযোগ করেন, আটক অবস্থায় তারা ইসরায়েলি পুলিশ ও সেনাদের হাতে নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। এসব অভিযোগের ভিত্তিতে ফ্রান্স, ইতালি ও অস্ট্রেলিয়াও ইসরায়েলের বিরুদ্ধে বিচারিক পদক্ষেপ নিয়েছে।

তুরস্কের বিচারমন্ত্রী জানান, নেতানিয়াহু ও মোসকোভিৎজের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা, নির্যাতন, সম্পত্তি ধ্বংস, লুটপাট ও যানবাহন ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছে। তাদের গ্রেপ্তারে আন্তর্জাতিক রেড নোটিশ জারির আহ্বানও জানিয়েছেন তিনি।

 

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।