সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
ছাদে ইয়াবা সেবনে বাধা দেয়ায় একই পরিবারের ৪ জনকে হত্যা: পুলিশস্লিপার বাসের বৈধতার দাবিতে বনানীতে সড়ক অবরোধবিমানের হয়রানি পুরোপুরি না হলেও কিছুটা বন্ধ হয়েছে: বিমান পরিবহনমন্ত্রীরোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকেই উদ্যোগ নিতে হবে: আইনমন্ত্রীআজ প্রথমবার বঙ্গভবনে অফিস করবেন রাষ্ট্রপতি, থাকছে গার্ড অব অনারঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরমনৌ ও বিমানবাহিনীর পদোন্নতি পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীরবঙ্গভবনে রাষ্ট্রপতির প্রথম কর্মদিবস শুরু, দেয়া হলো গার্ড অব অনার১৭ বছর সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেয়া হয়নি: পার্থহামের উপসর্গে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ১,২২৮সাশ্রয়ের ১ কোটি ৩৬ লাখ টাকা ফেরত দিলেন ইউএনওঅনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ বন্ধে কঠোর হচ্ছে সরকারএনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের দুই ডিআইজিদূতাবাসে হুমকির পর কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদারঅর্থ কমিটির কার্যক্রম নিয়ে হাসনাতের ক্ষোভইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আশিক চৌধুরীমাঝ আকাশে ল্যাপটপে আগুন, আহত ৫ যাত্রীযুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধে নামল কানাডাথাইল্যান্ডে রাতভর ৫১ হামলা, আতঙ্কে ১২ এলাকানাইজেরিয়ায় মসজিদে হামলা, ৬০ মুসল্লি অপহরণের অভিযোগহরমুজকে ফের ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি করে মানচিত্র প্রকাশ ট্রাম্পেরফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চান আব্বাস, বিরোধিতা নেতানিয়াহুরপ্রতিশ্রুতির টাকা না পেয়ে পশ্চিমবঙ্গে নারীদের সরকারবিরোধী বিক্ষোভইসরায়েলকে এখন আর বিশ্বাস করি না: সিরিয়া পররাষ্ট্রমন্ত্রীতেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধানবঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, নিখোঁজ ২৪ নাবিকের একজন বাংলাদেশিবাংলাদেশে খেলতে চায় ব্রাজিল, ঢাকার স্টেডিয়াম পরিদর্শনব্যাটিং বিপর্যয়ে অস্ট্রেলিয়ার কাছে হারের লজ্জায় বাংলাদেশজাহ্নবীর আপত্তিকর ৫৫২ লিংক সরানোর নির্দেশ আদালতেরসালমানের নতুন সিনেমা ‘মনস্টার’, থাকছেন নয়নতারাসার না পেয়ে ক্ষুব্ধ কৃষক, ডিলারের গুদাম ভেঙে নিয়ে গেলেন ১৯৭ বস্তা সারবগুড়ায় ৭ মামলার আসামি ২১০০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তারইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফকে কারাগারে পাঠানোর নির্দেশ

তারুণ্যনির্ভর বাংলাদেশ গড়তে খেলাধুলাই প্রধান হাতিয়ার: মীর শাহে আলম: প্রতিমন্ত্রী

তারুণ্যনির্ভর বাংলাদেশ গড়তে খেলাধুলাই প্রধান হাতিয়ার: মীর শাহে আলম: প্রতিমন্ত্রী
তারুণ্যনির্ভর বাংলাদেশ গড়তে খেলাধুলাই প্রধান হাতিয়ার: মীর শাহে আলম: প্রতিমন্ত্রী
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২২, ২০২৬ ০৭:২৫ অপরাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নের তারুণ্যনির্ভর, সমৃদ্ধ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে খেলাধুলাকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহারের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, তরুণদের মেধা ও প্রতিভার বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। পাঠ্যপুস্তকে ক্রীড়াকে অন্তর্ভুক্ত করার পাশাপাশি খেলোয়াড়দের অবসরকালীন সরকারি ভাতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, বগুড়ার ১৩টি উপজেলায় ১৩টি মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। এছাড়া তিনমাথা রেলস্টেশনের পাশে ৬০ বিঘা জমিতে ১২০ কোটি টাকা ব্যয়ে আরাফাত রহমান কোকো ন্যাশনাল প্যারা স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে। জেলার ১১৫টি ইউনিয়নেও সরকারি উদ্যোগে খেলার মাঠ প্রস্তুত করা হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, আগামী ৯ থেকে ১১ সেপ্টেম্বরের মধ্যে প্রধানমন্ত্রী জাতীয়ভাবে স্কুল, কলেজ ও মাদ্রাসার টুর্নামেন্ট উদ্বোধন করবেন।

এবারের জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে বগুড়ার ১৩ উপজেলা ও নবসৃষ্ট সিটি করপোরেশনসহ ১৪টি দল অংশ নিয়েছে। উদ্বোধনী ম্যাচে টাইব্রেকারে সারিয়াকান্দিকে ৫-৪ গোলে হারিয়েছে দুপচাঁচিয়া।

 

সজল শেখ 
বগুড়া জেলা প্রতিনিধি

 26
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।