সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
প্রায় ৩ দিন পর চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটসাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট‘ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে পতিত ফ্যাসিস্ট শক্তি’ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসিরডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যুপাহাড়সম ব্যর্থতা ঢাকতে বিরোধীদের ওপর দায় চাপাচ্ছে সরকার: জামায়াত আমিরতিন দশকের রেকর্ড পতন ভারতের বন্ডবাজারে, চাপে অর্থনীতিইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, ইঙ্গিত ট্রাম্পেরতেল ছড়িয়ে পড়ার আশঙ্কা, রাস আল-খাইমাহর সব সৈকত বন্ধ ঘোষণাপদ্মা ব্যারেজের উদ্বোধন জানুয়ারি-ফেব্রুয়ারিতে: পানিসম্পদমন্ত্রীপাবনায় শিশু কলি হত্যা: অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে এবার মাটি লুটডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮, মামলা ৪১দিনভর উত্তেজনার পর রাতে দাফন সাঈদীর মামলার বাদীরবাল্যবিবাহ ও ইভটিজিং ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে সভা করা হবে: প্রতিমন্ত্রী১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, পর্যটক প্রবেশে থাকছে সীমা‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য, সেই যুবক ৭ দিনের রিমান্ডে

ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চান আব্বাস, বিরোধিতা নেতানিয়াহুর

ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চান আব্বাস, বিরোধিতা নেতানিয়াহুর
ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চান আব্বাস, বিরোধিতা নেতানিয়াহুর
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৩, ২০২৬ ১০:৩৮ পূর্বাহ্ন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি যতদিন ক্ষমতায় থাকবেন, ততদিন গাজা বা অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে দেবেন না। তার দাবি, তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ইরানের নিয়ন্ত্রণে কোনও ফিলিস্তিন রাষ্ট্র গড়ে উঠবে না।

আসছে ২৭ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচন সামনে রেখে শনিবার (২২ আগস্ট) এমন মন্তব্য করেন নেতানিয়াহু। ইউনাইটেড আরব লিস্টের নেতা মানসুর আব্বাসের বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে তাইবেতে নিজ দলের সম্মেলনে মানসুর আব্বাস বলেন, ফিলিস্তিন ইতোমধ্যেই একটি রাষ্ট্র এবং বিশ্বের অধিকাংশ দেশ এটিকে স্বীকৃতি দিয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতিও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান জানান তিনি।

নির্বাচনের আগে জনমত জরিপগুলোতে নেতানিয়াহুর লিকুদ পার্টি ও তার জোটসঙ্গীরা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের নিচে রয়েছে। বর্তমানে নেসেটে লিকুদের আসন ৩২টি। তবে সাম্প্রতিক এক জরিপে দলটির আসন ২০টিতে নেমে আসার পূর্বাভাস দেয়া হয়েছে।

গেল ১৯ আগস্ট প্রকাশিত চ্যানেল ১৩-এর জরিপে লিকুদ ও তার ডানপন্থি এবং অতি-রক্ষণশীল জোটসঙ্গীদের মোট আসন ৫১টি হতে পারে বলে জানানো হয়েছে।

 যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।