সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
প্রায় ৩ দিন পর চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটসাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট‘ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে পতিত ফ্যাসিস্ট শক্তি’ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসিরডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যুপাহাড়সম ব্যর্থতা ঢাকতে বিরোধীদের ওপর দায় চাপাচ্ছে সরকার: জামায়াত আমিরতিন দশকের রেকর্ড পতন ভারতের বন্ডবাজারে, চাপে অর্থনীতিইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, ইঙ্গিত ট্রাম্পেরতেল ছড়িয়ে পড়ার আশঙ্কা, রাস আল-খাইমাহর সব সৈকত বন্ধ ঘোষণাপদ্মা ব্যারেজের উদ্বোধন জানুয়ারি-ফেব্রুয়ারিতে: পানিসম্পদমন্ত্রীপাবনায় শিশু কলি হত্যা: অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে এবার মাটি লুটডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮, মামলা ৪১দিনভর উত্তেজনার পর রাতে দাফন সাঈদীর মামলার বাদীরবাল্যবিবাহ ও ইভটিজিং ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে সভা করা হবে: প্রতিমন্ত্রী১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, পর্যটক প্রবেশে থাকছে সীমা‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য, সেই যুবক ৭ দিনের রিমান্ডে

বিমানের হয়রানি পুরোপুরি না হলেও কিছুটা বন্ধ হয়েছে: বিমান পরিবহনমন্ত্রী

বিমানের হয়রানি পুরোপুরি না হলেও কিছুটা বন্ধ হয়েছে: বিমান পরিবহনমন্ত্রী
বিমানের হয়রানি পুরোপুরি না হলেও কিছুটা বন্ধ হয়েছে: বিমান পরিবহনমন্ত্রী
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৩, ২০২৬ ০১:২২ অপরাহ্ন

বিমানবন্দরে যাত্রী হয়রানি পুরোপুরি বন্ধ না হলেও সরকার তা কিছুটা কমাতে পেরেছে বলে জানিয়েছেন বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। দায়িত্বে থেকেও যারা কাজ করবেন না তাদের পদ ছাড়তে হবে বলেও সতর্ক করেছেন তিনি।

রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে দায়িত্ব গ্রহণের প্রথম দিনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মন্ত্রী।

রশিদুজ্জামান মিল্লাত বলেন, যারা ভালো কাজ করবেন তাদের পুরস্কৃত করা হবে। সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে বিমানকে মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে।

তিনি জানান, আগামী অক্টোবর মাসে প্রধানমন্ত্রী কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন। এছাড়া ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনালের সফট ওপেনিং করার লক্ষ্য রয়েছে সরকারের। বিমানের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে দুর্নীতি দমন কমিশনের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে বলে জানান তিনি।

বিমান সংকটের কারণে মধ্যপ্রাচ্যে প্রয়োজন অনুযায়ী ফ্লাইট পরিচালনা করা যাচ্ছে না জানিয়ে মন্ত্রী বলেন, নতুন বিমান কেনার উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি ডিসেম্বরের মধ্যে লিজ নেয়া ১০টি বিমান বহরে যুক্ত হবে।

 

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !