থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের তিন সীমান্ত প্রদেশে রাতভর ৫১টি হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২২ আগস্ট) রাত প্রায় ৮টা থেকে নারাথিওয়াত, পাতানি ও ইয়ালা প্রদেশের ১২টি এলাকায় এসব হামলা চালানো হয়। হামলায় আইইডিসহ বিভিন্ন বিস্ফোরক ব্যবহারের খবর পাওয়া গেছে।
থাই নিরাপত্তা বাহিনী জানিয়েছে, হামলাগুলো সরকারি কর্মকর্তা, বেসামরিক নাগরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে চালানো হয়ে থাকতে পারে। সবচেয়ে বেশি ২২টি হামলা হয়েছে নারাথিওয়াতে। এ ছাড়া ইয়ালায় ১৮টি এবং পাতানিতে ১১টি হামলার খবর পাওয়া গেছে।
হামলায় নারাথিওয়াতে দুইজন আহত হয়েছেন। তবে অন্য দুই প্রদেশে বেসামরিক হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার পর আক্রান্ত এলাকাগুলোতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। তারা এলাকাগুলো নিরাপদ করার পাশাপাশি হামলার আলামত সংগ্রহ ও বাসিন্দাদের সহায়তা করছে।
কর্তৃপক্ষ স্থানীয়দের সন্দেহজনক বস্তুতে হাত না দেওয়া এবং হামলার স্থান এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে সন্দেহজনক ব্যক্তি, যানবাহন বা বস্তু দেখলে দ্রুত নিরাপত্তা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।