নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে একটি মসজিদ ও আশপাশের কয়েকটি গ্রামে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, কপেনিয়া মসজিদে নামাজরত ৬০ জনের বেশি মুসল্লিকে অপহরণ করা হয়েছে। তবে এ সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, শুক্রবার (২১ আগস্ট) দুপুর ২টার দিকে বর্গু স্থানীয় সরকার এলাকার দেকারা জেলায় মসজিদটিতে হামলা চালায় সশস্ত্র ব্যক্তিরা। এর আগে গিদান-জানা ও কপেনিয়া গ্রামেও হামলা হয়।
পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিওদুন জানান, অপহরণের বিষয়টি তারা জানতে পেরেছেন। তবে হামলায় কেউ নিহত হওয়ার তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। অপহৃতদের উদ্ধারে এলাকায় যৌথ নিরাপত্তা দল মোতায়েন করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, লাকুরাওয়া নামের একটি সশস্ত্র গোষ্ঠী এ হামলা চালিয়েছে। হামলার সময় মাহমুদা নামের আরেকটি গোষ্ঠী তাদের বাধা দিতে সংঘর্ষে জড়ালে কয়েকজন অপহৃত ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হন।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।