সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
ছাদে ইয়াবা সেবনে বাধা দেয়ায় একই পরিবারের ৪ জনকে হত্যা: পুলিশস্লিপার বাসের বৈধতার দাবিতে বনানীতে সড়ক অবরোধবিমানের হয়রানি পুরোপুরি না হলেও কিছুটা বন্ধ হয়েছে: বিমান পরিবহনমন্ত্রীরোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকেই উদ্যোগ নিতে হবে: আইনমন্ত্রীআজ প্রথমবার বঙ্গভবনে অফিস করবেন রাষ্ট্রপতি, থাকছে গার্ড অব অনারঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরমনৌ ও বিমানবাহিনীর পদোন্নতি পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীরবঙ্গভবনে রাষ্ট্রপতির প্রথম কর্মদিবস শুরু, দেয়া হলো গার্ড অব অনার১৭ বছর সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেয়া হয়নি: পার্থহামের উপসর্গে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ১,২২৮সাশ্রয়ের ১ কোটি ৩৬ লাখ টাকা ফেরত দিলেন ইউএনওঅনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ বন্ধে কঠোর হচ্ছে সরকারএনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের দুই ডিআইজিদূতাবাসে হুমকির পর কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদারঅর্থ কমিটির কার্যক্রম নিয়ে হাসনাতের ক্ষোভইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আশিক চৌধুরীমাঝ আকাশে ল্যাপটপে আগুন, আহত ৫ যাত্রীযুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধে নামল কানাডাথাইল্যান্ডে রাতভর ৫১ হামলা, আতঙ্কে ১২ এলাকানাইজেরিয়ায় মসজিদে হামলা, ৬০ মুসল্লি অপহরণের অভিযোগহরমুজকে ফের ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি করে মানচিত্র প্রকাশ ট্রাম্পেরফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চান আব্বাস, বিরোধিতা নেতানিয়াহুরপ্রতিশ্রুতির টাকা না পেয়ে পশ্চিমবঙ্গে নারীদের সরকারবিরোধী বিক্ষোভইসরায়েলকে এখন আর বিশ্বাস করি না: সিরিয়া পররাষ্ট্রমন্ত্রীতেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধানবঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, নিখোঁজ ২৪ নাবিকের একজন বাংলাদেশিবাংলাদেশে খেলতে চায় ব্রাজিল, ঢাকার স্টেডিয়াম পরিদর্শনব্যাটিং বিপর্যয়ে অস্ট্রেলিয়ার কাছে হারের লজ্জায় বাংলাদেশজাহ্নবীর আপত্তিকর ৫৫২ লিংক সরানোর নির্দেশ আদালতেরসালমানের নতুন সিনেমা ‘মনস্টার’, থাকছেন নয়নতারাসার না পেয়ে ক্ষুব্ধ কৃষক, ডিলারের গুদাম ভেঙে নিয়ে গেলেন ১৯৭ বস্তা সারবগুড়ায় ৭ মামলার আসামি ২১০০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তারইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফকে কারাগারে পাঠানোর নির্দেশ

ইসরায়েলকে এখন আর বিশ্বাস করি না: সিরিয়া পররাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলকে এখন আর বিশ্বাস করি না: সিরিয়া পররাষ্ট্রমন্ত্রী
ইসরায়েলকে এখন আর বিশ্বাস করি না: সিরিয়া পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৩, ২০২৬ ০৪:৩৬ অপরাহ্ন

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি নিয়ে সিরিয়ার আলোচনা স্থবির হয়ে আছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে আলোচনা আবার কবে শুরু হবে, তা এখনো নির্ধারিত হয়নি।

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আল-শাইবানি বলেন, ‘আমরা বর্তমানে ইসরায়েলকে বিশ্বাস করি না। তার দাবি, গত সপ্তাহে সিরিয়ার আবু আল দুহুর বিমানঘাঁটিতে ইসরায়েল হামলা চালানোর পর দুই দেশের যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, দামেস্ক দ্রুত আলোচনা শুরুর আশা করছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ওপর চাপ দিচ্ছে, যাতে তারা আবার আলোচনায় ফিরে আসে।

ইসরায়েল নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক শক্তির ওপর নির্ভর করছে বলেও অভিযোগ করেন তিনি। তবে তার মতে, সামরিক শক্তি প্রয়োগ করে ইসরায়েল কাঙ্ক্ষিত নিরাপত্তা অর্জন করতে পারেনি।

আল-শাইবানি বলেন, সিরিয়া সমঝোতা, শান্তি ও কূটনীতির মাধ্যমে সংকট সমাধানের পথ খুঁজছে। তবে সাম্প্রতিক হামলার কারণে দুই দেশের সম্পর্ক আবারও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।

 

যুবায়ের/মি.

 35
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।