সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
প্রায় ৩ দিন পর চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটসাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট‘ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে পতিত ফ্যাসিস্ট শক্তি’ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসিরডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যুপাহাড়সম ব্যর্থতা ঢাকতে বিরোধীদের ওপর দায় চাপাচ্ছে সরকার: জামায়াত আমিরতিন দশকের রেকর্ড পতন ভারতের বন্ডবাজারে, চাপে অর্থনীতিইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, ইঙ্গিত ট্রাম্পেরতেল ছড়িয়ে পড়ার আশঙ্কা, রাস আল-খাইমাহর সব সৈকত বন্ধ ঘোষণাপদ্মা ব্যারেজের উদ্বোধন জানুয়ারি-ফেব্রুয়ারিতে: পানিসম্পদমন্ত্রীপাবনায় শিশু কলি হত্যা: অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে এবার মাটি লুটডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮, মামলা ৪১দিনভর উত্তেজনার পর রাতে দাফন সাঈদীর মামলার বাদীরবাল্যবিবাহ ও ইভটিজিং ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে সভা করা হবে: প্রতিমন্ত্রী১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, পর্যটক প্রবেশে থাকছে সীমা‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য, সেই যুবক ৭ দিনের রিমান্ডে

প্রতিশ্রুতির টাকা না পেয়ে পশ্চিমবঙ্গে নারীদের সরকারবিরোধী বিক্ষোভ

প্রতিশ্রুতির টাকা না পেয়ে পশ্চিমবঙ্গে নারীদের সরকারবিরোধী বিক্ষোভ
প্রতিশ্রুতির টাকা না পেয়ে পশ্চিমবঙ্গে নারীদের সরকারবিরোধী বিক্ষোভ
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৩, ২০২৬ ০৫:৪০ অপরাহ্ন

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সামাজিক সুরক্ষা প্রকল্পের অর্থ না পাওয়ার অভিযোগে হাজার হাজার নারী সরকারবিরোধী বিক্ষোভ করেছেন। কলকাতাসহ বিভিন্ন এলাকায় সড়ক ও রেলপথ অবরোধের পাশাপাশি সরকারি দপ্তর ঘেরাও করেন তারা।

বিক্ষোভকারীদের অভিযোগ, প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে আবেদন অনুমোদিত হওয়ার পরও অনেকের ব্যাংক হিসাবে প্রতিশ্রুত ৩ হাজার রুপি পৌঁছেনি। নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পর ক্ষোভ আরও বাড়ে।

উত্তর ২৪ পরগনার বিরাটিতে রেললাইন অবরোধের কারণে এক ঘণ্টার বেশি সময় ট্রেন চলাচল ব্যাহত হয়। কলকাতার ফুলবাগান ও বেহালা চৌরাস্তা ছাড়াও পশ্চিম মেদিনীপুর, আলিপুরদুয়ার, বাঁকুড়া, মালদাহ ও হুগলিতে বিক্ষোভ হয়েছে।

পশ্চিম মেদিনীপুরে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।

বিক্ষোভকারীদের দাবি, যোগ্য উপভোক্তাদের হয়রানি বন্ধ করে দ্রুত অর্থ দেয়া হোক। তবে বিজেপি সরকারের দাবি, ২২ আগস্ট পর্যন্ত এক কোটির বেশি নারীকে অর্থ দেয়া হয়েছে। বাকি উপভোক্তারাও দ্রুত প্রকল্পের আওতায় আসবেন।

 

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।