সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
প্রায় ৩ দিন পর চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটসাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট‘ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে পতিত ফ্যাসিস্ট শক্তি’ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসিরডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যুপাহাড়সম ব্যর্থতা ঢাকতে বিরোধীদের ওপর দায় চাপাচ্ছে সরকার: জামায়াত আমিরতিন দশকের রেকর্ড পতন ভারতের বন্ডবাজারে, চাপে অর্থনীতিইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, ইঙ্গিত ট্রাম্পেরতেল ছড়িয়ে পড়ার আশঙ্কা, রাস আল-খাইমাহর সব সৈকত বন্ধ ঘোষণাপদ্মা ব্যারেজের উদ্বোধন জানুয়ারি-ফেব্রুয়ারিতে: পানিসম্পদমন্ত্রীপাবনায় শিশু কলি হত্যা: অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে এবার মাটি লুটডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮, মামলা ৪১দিনভর উত্তেজনার পর রাতে দাফন সাঈদীর মামলার বাদীরবাল্যবিবাহ ও ইভটিজিং ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে সভা করা হবে: প্রতিমন্ত্রী১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, পর্যটক প্রবেশে থাকছে সীমা‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য, সেই যুবক ৭ দিনের রিমান্ডে

অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ বন্ধে কঠোর হচ্ছে সরকার

অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ বন্ধে কঠোর হচ্ছে সরকার
অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ বন্ধে কঠোর হচ্ছে সরকার
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৩, ২০২৬ ০৬:০৪ অপরাহ্ন

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণের সুযোগ আর থাকবে না। আইন ও বিধিমালা মেনে ভবন নির্মাণ নিশ্চিত করতে কঠোরভাবে নজরদারি করা হবে।

রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এবং বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গত ১৭ বছরে ভবন নির্মাণসংক্রান্ত আইন ও নীতিমালার যথাযথ বাস্তবায়ন হয়নি। অনুমোদিত নকশায় সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট ও সোক ওয়েল রাখার কথা থাকলেও অনেক ডেভেলপার তা বাস্তবায়ন করেননি। এখন থেকে এসব বিধান কার্যকর করা হবে।

তিনি আরও জানান, রাজউকের ভূমি ব্যবহার ছাড়পত্র ও নকশা অনুমোদনের প্রক্রিয়া শতভাগ ডিজিটাল করা হচ্ছে। রাজধানীর বাইরের ডেভেলপারদেরও নির্দিষ্ট নীতিমালার আওতায় আনা হবে।

সভায় প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর গ্রাহকদের ভোগান্তি কমাতে ডেভেলপারদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !