বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
ভারত-বাংলাদেশ ট্রেন যোগাযোগে নতুন উদ্যোগ, বাড়ছে রুটশাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু নিয়ে নতুন সিদ্ধান্ত, দিনক্ষণ জানালেন বিমানমন্ত্রী‘আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, এটি মাফিয়া গ্যাং: ডা. জাহেদডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ কর্মসূচি, উদ্বোধন শনিবারস্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না!বাংলাদেশ-ভারতের অমীমাংসিত বিষয় দ্রুত সমাধানের তাগিদ রাষ্ট্রপতিরভেনিসে বাঁধনের ওপর হামলা, সংসদে নিন্দাবাঁধনের ওপর হামলা, ইতালি পুলিশের সঙ্গে যোগাযোগ করবে সরকারমন্ত্রী-প্রতিমন্ত্রীদের ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনাবায়রার সাবেক সচিবের মায়ের ইন্তেকাল, শোক প্রকাশরেকর্ড বিক্রি, কেরুর মদ ব্যবসায় মুনাফা ২২৪ কোটি টাকাবাংলাদেশসহ ৬ দেশে ইসরায়েলিদের ভ্রমণ না করার পরামর্শ ইসরায়েলের১৬ দেশের জন্য ডেনমার্কের নতুন অভিবাসন পথ, তালিকায় নেই বাংলাদেশমার্কিন আধিপত্য ঠেকাতে চীনের নতুন কৌশলবাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার টুর্কসৌদির চার শহরে হুথি হামলা, আহত ৭৩ বেসামরিকদক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা, দুই শিশুসহ নিহত ১২রাশিয়ায় পাহাড়ে তুষারধস, নিহত ১১ পর্বতারোহীহাসিনাকে ‘কোনো অবস্থাতেই প্রত্যর্পণ করবে না’ দিল্লি: আনন্দবাজারমোদির অনুষ্ঠানস্থলে বন্দুক ও ভুয়া পিএমও পরিচয়পত্রসহ দুজন গ্রেপ্তারস্কুলে পাঠাতেই ভয়, পশ্চিম তীরে সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় ফিলিস্তিনি বাবা-মানোরার ‘খেলনা বিমান’ মন্তব্যে ২০ শতাংশ কমেছে বুকিং!ইতালির ভেনিসে হেনস্তার শিকার বাঁধনবাড়ি ফেরার টিকিট পকেটে, সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহতসিরাজগঞ্জে রতনকান্দির ঝুঁকিপূর্ণ সড়ক মেরামত শুরুশেরপুর সীমান্তে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দমালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় বগুড়ার তুহিন নিহতলাইসেন্স ছাড়াই মশার কয়েল উৎপাদন, বগুড়ায় ৬০ হাজার টাকা জরিমানাবন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে শিশুর মৃত্যুমাহবুব উদ্দিন খোকনের সঙ্গে উচ্চবাচ্য, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

বাংলাদেশে খেলতে চায় ব্রাজিল, ঢাকার স্টেডিয়াম পরিদর্শন

বাংলাদেশে খেলতে চায় ব্রাজিল, ঢাকার স্টেডিয়াম পরিদর্শন
বাংলাদেশে খেলতে চায় ব্রাজিল, ঢাকার স্টেডিয়াম পরিদর্শন
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৩, ২০২৬ ০৬:১৯ অপরাহ্ন

ব্রাজিল জাতীয় দলের বাংলাদেশে খেলার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রোববার (২৩ আগস্ট) ব্রাজিল ফুটবল কনফেডারেশনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে।

প্রায় ৪৫ মিনিটের পরিদর্শনে প্রতিনিধিদলটি মাঠের অবস্থা, ড্রেসিংরুম, গ্যালারি, পানি সরবরাহ ও ড্রেনেজ ব্যবস্থা ঘুরে দেখে। এ সময় বাফুফের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন তাদের সঙ্গে ছিলেন।

পরিদর্শন শেষে ইকবাল হোসেন জানান, ভবিষ্যতে জাতীয় স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করে ম্যাচ আয়োজনের আগ্রহের কথা জানিয়েছে ব্রাজিল। এমনকি বাংলাদেশের বিপক্ষেও খেলার সম্ভাবনা নিয়ে তারা কথা বলেছে।

তবে এখনই ব্রাজিলের বাংলাদেশ সফর নিশ্চিত নয়। স্টেডিয়ামের সুযোগ-সুবিধা যাচাই করতেই মূলত প্রতিনিধিদলটি ঢাকায় এসেছে। মাঠের প্রস্তুতি শেষ হতে আরও প্রায় দুই সপ্তাহ সময় লাগতে পারে বলেও তাদের জানানো হয়েছে।

এর আগে ভারতের বিপক্ষে ৩ অক্টোবর কলকাতায় প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে ব্রাজিলের। ম্যাচের ভেন্যুও পরিদর্শন করেছে দেশটির প্রতিনিধিদল। এখন ঢাকার স্টেডিয়াম নিয়ে ব্রাজিলের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় বাংলাদেশ।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।