রাজধানীর বিভিন্ন দূতাবাস ও সরকারি দপ্তরে ই-মেইলের মাধ্যমে হুমকির ঘটনায় কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বারিধারা ও গুলশানের দূতাবাসগুলোকে বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে।
সম্প্রতি ঢাকার কয়েকটি বিদেশি দূতাবাস ও সরকারি দপ্তরে ই-মেইলের মাধ্যমে হুমকি দেয় একটি গোষ্ঠী। এ ঘটনায় দূতাবাসগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বা সিটিটিসি।
ডিএমপির কূটনৈতিক নিরাপত্তা বিভাগের কর্মকর্তা অতিরিক্ত উপপুলিশ কমিশনার আবু খায়ের জানান, হুমকি ও চাঁদা দাবির ঘটনায় আগের তুলনায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। দূতাবাসগুলোর সামনে চেকপোস্ট, টহল ও নজরদারি জোরদারের পাশাপাশি কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হয়েছে।
হুমকির বিষয়টি সামনে আসার পর থেকেই সিটিটিসি তদন্ত শুরু করেছে। কূটনৈতিক এলাকায় পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।