তুরস্কের সুপার লিগে নতুন ক্লাব ট্রাবজোনস্পরের হয়ে অভিষেকেই জোড়া গোল করে দলকে জয় এনে দিয়েছেন মোহামেদ সালাহ।
রোববার (২৩ আগস্ট) রাতে ইস্তাম্বুল বাসাকশেহিরকে ২-১ গোলে হারিয়েছে ট্রাবজোনস্পর।
ম্যাচের অষ্টম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন সালাহ। প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে বাসাকশেহিরকে সমতায় ফেরান এলদোর শোমুরোদভ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও গোল করেন সালাহ। আর্নেস্ট মুচির সঙ্গে ওয়ান-টু খেলে বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।
শেষ পর্যন্ত সালাহর জোড়া গোলেই ২-১ ব্যবধানে জয় পায় ট্রাবজোনস্পর। লিভারপুলের সঙ্গে নয় বছরের অধ্যায় শেষ করে ফ্রি ট্রান্সফারে তুরস্কের ক্লাবটিতে যোগ দেন মিশরীয় তারকা।
আগামী বৃহস্পতিবার ইউরোপা লিগের প্লে-অফের দ্বিতীয় লেগে ফেরেনৎসভারোসের মুখোমুখি হবে ট্রাবজোনস্পর।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।