সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান মঙ্গলবার, উদ্বোধন করবেন রাষ্ট্রপতিনুসরাত হত্যা: দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাসচার আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরতে স্কিম ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংকভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ১ ডলারে ২০ লাখহরমুজে নিয়ম না মানলে জাহাজ আটক বা জব্দের হুঁশিয়ারিরাজনৈতিক মতভেদ থাকলেও বাণিজ্য এগিয়ে নেয়ার বার্তা ভারতেরঅভিষেকেই জোড়া গোল, নতুন ক্লাবকে জেতালেন সালাহকঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন ইনফান্তিনো: সেফেরিনজুলাই হত্যাকাণ্ডে উসকানির অভিযোগে ট্রাইব্যুনালে ৩ সাংবাদিকনুসরাত হত্যা মামলার হাইকোর্টের রায় আজ

কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন ইনফান্তিনো: সেফেরিন

কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন ইনফান্তিনো: সেফেরিন
কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন ইনফান্তিনো: সেফেরিন
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৪, ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ন

ফিফা সভাপতি পদে লড়ার সম্ভাবনা নাকচ করে দিয়ে উয়েফা প্রধান আলেকজান্ডার সেফেরিন বলেছেন, আগামী বছরের নির্বাচনে বর্তমান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন।

বিশ্বকাপের কিছু অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা নিয়ে সমালোচনার পর ইনফান্তিনোর প্রতি ফুটবল অঙ্গনে আস্থা কমেছে বলে মনে করেন সেফেরিন।

তিনি বলেন, ফিফা নির্বাচনে ইনফান্তিনোর বিরুদ্ধে নতুন কোনো প্রার্থী দাঁড়াতে পারেন। রাজনৈতিক সংগঠনের পাশাপাশি সমর্থক, খেলোয়াড় ও কোচদের মধ্যেও ইনফান্তিনো সমর্থন হারিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

তবে নিজে ফিফা সভাপতি হতে আগ্রহী নন সেফেরিন। উয়েফার দায়িত্বেই তিনি সন্তুষ্ট বলে জানান।

বিশ্বকাপের অংশ বিক্রির পরিকল্পনাকে ২০২১ সালের ইউরোপিয়ান সুপার লিগের চেয়েও ভয়াবহ বলে মন্তব্য করে সেফেরিন বলেন, এতে ফুটবলই বিক্রি হয়ে যেত।

যুবায়ের/মি.

 17
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।