পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষকালব্যাপী ‘সিরাতুন্নবী (স.) অনুষ্ঠানমালা’ শুরু হচ্ছে মঙ্গলবার (২৫ আগস্ট)। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সন্ধ্যায় এ আয়োজনের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাদ মাগরিব সন্ধ্যা সাড়ে ৭টায় বায়তুল মোকাররমের পূর্ব সাহানে উদ্বোধনী অনুষ্ঠান হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
অনুষ্ঠানমালায় মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর জীবন, আদর্শ, মানবিক মূল্যবোধ, শান্তি, সাম্য ও সম্প্রীতির শিক্ষা তুলে ধরা হবে। এর অংশ হিসেবে ওয়াজ, কিরাত, হামদ-নাত, সেমিনার, কবিতা পাঠ, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ক্যালিগ্রাফি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
এ ছাড়া বায়তুল মোকাররমের পূর্ব ও দক্ষিণ চত্বরে মাসব্যাপী ইসলামী বইমেলা হবে। মঙ্গলবার থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বাদ মাগরিব থেকে রাত ১০টা পর্যন্ত ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখরা ওয়াজ করবেন।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।