সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান মঙ্গলবার, উদ্বোধন করবেন রাষ্ট্রপতিনুসরাত হত্যা: অধ্যক্ষসহ ২ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবননিষিদ্ধ সংগঠনের সভা-সমাবেশের অধিকার নেই: আইনমন্ত্রীজামায়াত বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করে, এনসিপিও শিখেছে: রাশেদভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়চার আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরতে স্কিম ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংকরাজনৈতিক মতভেদ থাকলেও বাণিজ্য এগিয়ে নেয়ার বার্তা ভারতেরইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ১ ডলারে ২০ লাখহরমুজে নিয়ম না মানলে জাহাজ আটক বা জব্দের হুঁশিয়ারিঅভিষেকেই জোড়া গোল, নতুন ক্লাবকে জেতালেন সালাহকঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন ইনফান্তিনো: সেফেরিনজুলাই হত্যাকাণ্ডে উসকানির অভিযোগে ট্রাইব্যুনালে ৩ সাংবাদিকনুসরাত হত্যা মামলার হাইকোর্টের রায় আজ

নুসরাত হত্যা: অধ্যক্ষসহ ২ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

নুসরাত হত্যা: দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস
নুসরাত হত্যা: অধ্যক্ষসহ ২ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৪, ২০২৬ ০১:১৩ অপরাহ্ন

ফেনীর সোনাগাজীর আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় মাদরাসার বরখাস্ত অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন হাইকোর্ট। একই রায়ে চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ জনকে খালাস দেয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

২০১৯ সালের ২৭ মার্চ অধ্যক্ষ সিরাজ উদদৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা করেন নুসরাত। মামলা তুলে না নেয়ায় ৬ এপ্রিল মাদরাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। ১০ এপ্রিল ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় নুসরাতের ভাই সোনাগাজী থানায় মামলা করেন। পরে সেটি হত্যা মামলায় রূপ নেয়। একই বছরের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১৬ আসামিকেই মৃত্যুদণ্ড দেন।

ওই রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও জেল আপিলের পাশাপাশি মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। গত ২০ আগস্ট এসবের শুনানি শেষ হয়। এরপর আজ রায় ঘোষণা করেন হাইকোর্ট।

যুবায়ের/মি.

 23
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !