ডার্ক ওয়েবে বাংলাদেশের প্রায় ৬০ লাখ চাকরিপ্রার্থীর সিভি বিক্রির বিজ্ঞাপন ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। ‘ম্যাডারক্স’ নামে একটি হ্যাকার গোষ্ঠী দাবি করেছে, তাদের কাছে জনপ্রিয় চাকরির ওয়েবসাইট বিডিজবসের বিপুলসংখ্যক ব্যবহারকারীর সিভি রয়েছে। তবে এ দাবি সরাসরি নাকচ করেছে বিডিজবস কর্তৃপক্ষ।
রোববার (২৩ আগস্ট) ‘ডার্ক ফোরামস ডট আর ইউ’ নামের একটি ওয়েবসাইটে বিজ্ঞাপনটি দেয়া হয়। হ্যাকারদের দাবি অনুযায়ী, এসব সিভিতে নাম, মোবাইল নম্বর, ই-মেইল, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, চাকরির অভিজ্ঞতা ও প্রশিক্ষণের তথ্য রয়েছে।
তথ্যের একটি কপি ১ হাজার ডলারে বিক্রির প্রস্তাব দেয়া হয়েছে। নিজেদের দাবির পক্ষে ১৪৮টি সিভির নমুনাও প্রকাশ করেছে গোষ্ঠীটি। তবে প্রকাশিত অনেক সিভিই ২০১১ থেকে ২০১৭ সালের পুরোনো তথ্যের।
বিশেষজ্ঞরা বলছেন, তথ্য সত্যিই ফাঁস হয়ে থাকলে লক্ষ্যভিত্তিক ফিশিং, ভুয়া চাকরির প্রস্তাব, পরিচয় জালিয়াতি ও আর্থিক প্রতারণার ঝুঁকি বাড়তে পারে। তবে পুরোনো কোনো ডেটাবেজ নতুন করে বিক্রির বিজ্ঞাপন দেয়া হয়েছে কি না, সেটিও যাচাই জরুরি।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।