সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির দাবি, বড় ঝুঁকিতে চাকরিপ্রার্থীরাঘুষ.সাইটে ৩ দিনেই ১৩২৯ অভিযোগ, ঘুষ দাবি ২৫ কোটি টাকাজাতীয় নির্বাচনের চেয়ে ভালো করতে চাই স্থানীয় নির্বাচন: সিইসিঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান মঙ্গলবার, উদ্বোধন করবেন রাষ্ট্রপতিনুসরাত হত্যা: অধ্যক্ষসহ ২ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবননিষিদ্ধ সংগঠনের সভা-সমাবেশের অধিকার নেই: আইনমন্ত্রীজামায়াত বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করে, এনসিপিও শিখেছে: রাশেদভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়চার আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরতে স্কিম ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংকরাজনৈতিক মতভেদ থাকলেও বাণিজ্য এগিয়ে নেয়ার বার্তা ভারতেরকলকাতায় একসঙ্গে ২২১ হোটেল বন্ধ, বিপাকে বাংলাদেশি পর্যটকরাইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ১ ডলারে ২০ লাখহরমুজে নিয়ম না মানলে জাহাজ আটক বা জব্দের হুঁশিয়ারিভারতের মহারাষ্ট্রের হাসপাতালে আগুন, ৩ নবজাতকের মৃত্যুঅভিষেকেই জোড়া গোল, নতুন ক্লাবকে জেতালেন সালাহকঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন ইনফান্তিনো: সেফেরিনজুলাই হত্যাকাণ্ডে উসকানির অভিযোগে ট্রাইব্যুনালে ৩ সাংবাদিকনুসরাত হত্যা মামলার হাইকোর্টের রায় আজসালমান শাহ হত্যা মামলায় ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি

সালমান শাহ হত্যা মামলায় ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি

সালমান শাহ হত্যা মামলায় ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি
সালমান শাহ হত্যা মামলায় ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৪, ২০২৬ ০৪:৩০ অপরাহ্ন

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মজিবুর রহমান গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রিমান্ডের আবেদন করেন। সোমবার (২৪ আগস্ট) প্রসিকিউশন বিভাগ জানায়, এ আবেদনের শুনানি গেল বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হবে।

সিআইডি জানিয়েছে, মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় ডনকে জিজ্ঞাসাবাদে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন হতে পারে। একই সঙ্গে তার সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তার এবং বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা নিয়ে তথ্য জানতে তাকে রিমান্ডে নেয়া প্রয়োজন।

গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। ১২ আগস্ট তার জামিন আবেদন নাকচ করেন আদালত।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যু হয়। দীর্ঘদিন আত্মহত্যা হিসেবে বিবেচিত হলেও পরবর্তী সময়ে আদালতের নির্দেশে ঘটনাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়। মামলায় সালমান শাহর স্ত্রী সামীরা হকসহ ১১ জনকে আসামি করা হয়েছে।

যুবায়ের/মি.

 28
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।