ভারতের কলকাতার নিউমার্কেট এলাকায় মাত্র ৪৮ ঘণ্টায় ২২১টি হোটেল ও ৯টি রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রশাসনের অভিযানে এসব প্রতিষ্ঠান বন্ধ করা হয়। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সেখানে থাকা বাংলাদেশি পর্যটকরা।
মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ আগুনে অন্তত ৯ জনের মৃত্যুর পর কলকাতা প্রশাসন হোটেলগুলোর নিরাপত্তাব্যবস্থা যাচাইয়ে কঠোর অবস্থান নেয়। ফায়ার লাইসেন্স, অগ্নিনিরাপত্তা অডিট, ফায়ার অ্যালার্ম ও জরুরি বহির্গমন ব্যবস্থা না থাকায় একের পর এক হোটেলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
বর্তমানে কলকাতায় প্রায় ১১ হাজার বাংলাদেশি পর্যটক রয়েছেন। তাদের মধ্যে প্রায় ৭ হাজারই নিউমার্কেট এলাকায় অবস্থান করছেন। হোটেল বন্ধ হয়ে যাওয়ায় কেউ নতুন থাকার জায়গা খুঁজছেন, আবার কেউ নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে হোটেলের সংকট তৈরি হওয়ায় কিছু এলাকায় ভাড়া দেড় থেকে দ্বিগুণ পর্যন্ত বেড়ে গেছে। তবে প্রশাসন জানিয়েছে, পর্যটকদের নিরাপত্তার সঙ্গে কোনো আপস করা হবে না এবং অগ্নিনিরাপত্তা বিধি না মানা হোটেলের বিরুদ্ধে অভিযান চলবে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।