সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির দাবি, বড় ঝুঁকিতে চাকরিপ্রার্থীরাঘুষ.সাইটে ৩ দিনেই ১৩২৯ অভিযোগ, ঘুষ দাবি ২৫ কোটি টাকাপ্রকাশ হলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিজাতীয় নির্বাচনের চেয়ে ভালো করতে চাই স্থানীয় নির্বাচন: সিইসিঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান মঙ্গলবার, উদ্বোধন করবেন রাষ্ট্রপতিনুসরাত হত্যা: অধ্যক্ষসহ ২ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবননিষিদ্ধ সংগঠনের সভা-সমাবেশের অধিকার নেই: আইনমন্ত্রীজামায়াত বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করে, এনসিপিও শিখেছে: রাশেদভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়চার আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরতে স্কিম ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংকরাজনৈতিক মতভেদ থাকলেও বাণিজ্য এগিয়ে নেয়ার বার্তা ভারতেরনাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহতকলকাতায় একসঙ্গে ২২১ হোটেল বন্ধ, বিপাকে বাংলাদেশি পর্যটকরাইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ১ ডলারে ২০ লাখহরমুজে নিয়ম না মানলে জাহাজ আটক বা জব্দের হুঁশিয়ারিভারতের মহারাষ্ট্রের হাসপাতালে আগুন, ৩ নবজাতকের মৃত্যুঅভিষেকেই জোড়া গোল, নতুন ক্লাবকে জেতালেন সালাহকঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন ইনফান্তিনো: সেফেরিনজুলাই হত্যাকাণ্ডে উসকানির অভিযোগে ট্রাইব্যুনালে ৩ সাংবাদিকনুসরাত হত্যা মামলার হাইকোর্টের রায় আজসালমান শাহ হত্যা মামলায় ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি

ঘুষ.সাইটে ৩ দিনেই ১৩২৯ অভিযোগ, ঘুষ দাবি ২৫ কোটি টাকা

ঘুষ.সাইটে ৩ দিনেই ১৩২৯ অভিযোগ, ঘুষ দাবি ২৫ কোটি টাকা
ঘুষ.সাইটে ৩ দিনেই ১৩২৯ অভিযোগ, ঘুষ দাবি ২৫ কোটি টাকা
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৪, ২০২৬ ০৫:২০ অপরাহ্ন

সরকারি সেবা নিতে গিয়ে কোথায় কত টাকা ঘুষ চাওয়া হচ্ছে। নাগরিকদের এমন অভিজ্ঞতা তুলে ধরতে চালু হয়েছে ‘ঘুষ.সাইট। গেল শুক্রবার (২১ আগস্ট) ওয়েবসাইটটি চালুর পর মাত্র তিন দিনেই জমা পড়েছে ১ হাজার ৩২৯টি অভিযোগ। এসব অভিযোগে ঘুষ হিসেবে চাওয়া অর্থের পরিমাণ ২৫ কোটি ৫৫ লাখ টাকা।

ওয়েবসাইটটিতে পরিচয় গোপন রেখে অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। অভিযোগ করতে সংশ্লিষ্ট দপ্তরের নাম। সেবার ধরন। এলাকা। ঘুষ হিসেবে চাওয়া অর্থের পরিমাণ এবং শেষ পর্যন্ত কী হয়েছেএসব তথ্য দিতে হয়। কোনো অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই। পুরো প্রক্রিয়া শেষ করা যায় দুই মিনিটেরও কম সময়ে।

সোমবার দুপুর পর্যন্ত সবচেয়ে বেশি অভিযোগ এসেছে ঢাকা বিভাগ থেকে। এ বিভাগে জমা পড়েছে ৮৬৯টি অভিযোগ। চট্টগ্রাম বিভাগে ৪৩৮টি এবং রাজশাহী বিভাগে ২২টি অভিযোগ পাওয়া গেছে।

তবে ওয়েবসাইটে প্রকাশিত অভিযোগগুলো যাচাই করা নয়। প্রতিটি অভিযোগের সঙ্গে ‘আনভেরিফায়েড উল্লেখ থাকে। উদ্যোক্তারা জানিয়েছেন। কোনো নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করা নয়। বরং সরকারি সেবা ও দপ্তর ঘিরে ঘুষ চাওয়ার অভিযোগের একটি উন্মুক্ত চিত্র তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

 20
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।