ইসলামে হিজাব পরা অপরিহার্য নয় বলে মন্তব্য করেছে ভারতের এলাহাবাদ হাইকোর্ট। স্কুলের নির্ধারিত ইউনিফর্মের সঙ্গে হিজাব পরার অনুমতি চেয়ে এক ছাত্রীর করা আবেদন খারিজ করে আদালত এ মন্তব্য করে।
প্রয়াগরাজের একটি বেসরকারি স্কুলের ওই ছাত্রী একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার সময় ইউনিফর্মের সঙ্গে হিজাব পরার অনুমতি চেয়েছিলেন। তার আবেদনে হিজাবকে ইসলামের অপরিহার্য ধর্মীয় অনুশীলন হিসেবে উল্লেখ করা হয়।
তবে বিচারপতি জে জে মুনির ও বিচারপতি ইন্দ্রজিৎ শুক্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ আবেদনটি খারিজ করে জানায়। স্কুলের নির্ধারিত পোশাকবিধি ন্যায্য ও বৈষম্যহীনভাবে সবার জন্য প্রযোজ্য হলে প্রতিষ্ঠানটি তা কার্যকর করতে পারবে।
আদালত বলেছে। ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে নির্ধারিত ইউনিফর্মে পরিবর্তন আনার অধিকার শিক্ষার্থীর নেই। একই সঙ্গে হিজাব পরা ইসলামের অপরিহার্য ধর্মীয় অনুশীলন—এই দাবির পক্ষে আবেদনে সুনির্দিষ্ট ভিত্তি পাওয়া যায়নি।
গেল ২১ আগস্ট দেয়া রায়ে আদালত আরও জানায়। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নিজেদের ক্যাম্পাসে অভিন্ন পোশাকবিধি চালু করতে পারে। উত্তর প্রদেশ সরকার ও সিবিএসইও ওই ছাত্রীর আবেদনের বিরোধিতা করেছে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।