মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ

একরামুল হত্যা মামলায় ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

একরামুল হত্যা মামলায় ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ
একরামুল হত্যা মামলায় ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৫, ২০২৬ ১১:১৬ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে সেনাবাহিনীর একটি মাইক্রোবাসে করে তাকে ট্রাইব্যুনালে আনা হয়। ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চে এ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। গেল ২৬ জুলাই অভিযোগ আমলে নিয়ে আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং তিনজনকে হাজিরের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী। ২০১৮ সালের ২৬ মে রাতে টেকনাফের কিরণতলীর একটি হোটেলের সামনে থেকে একরামুল হককে তুলে নেয়া হয়। পরে নোয়াখালিয়া পাড়ায় মেরিন ড্রাইভের সাগরতীরে কথিত বন্দুকযুদ্ধে তাকে গুলি করে হত্যা করা হয়।

একরামুল টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন।

মামলায় আসামিদের বিরুদ্ধে অবৈধভাবে আটক। অপহরণ। বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে হত্যা। হত্যায় সহায়তা ও নির্দেশ দেয়াসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।

যুবায়ের/মি.

 4
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।